বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

এয়ারবাসের সঙ্গে ৫৬টি সামরিক উড়োজাহাজ ক্রয়ের চুক্তি ভারতের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২০ সময় দেখুন
এয়ারবাসের সঙ্গে ৫৬টি সামরিক উড়োজাহাজ ক্রয়ের চুক্তি ভারতের


আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপের বিমান নির্মাতা সংস্থা এয়ারবাসের সঙ্গে ৩০০ কোটি ডলারের চুক্তি করেছে ভারত। এ চুক্তির আওতায় এয়ারবাসের সি২৯৫ মডেলের ৫৬টি উড়োজাহাজ ক্রয় করবে দিল্লি। ভারতীয় বিমানবাহিনীর বহরে যুক্ত হবে এসব উড়োজাহাজ।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এয়ারবাস এন্ড ডিফেন্স স্পেসের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় আগামী চার বছরের মধ্যে ১৬টি উড়োজাহাজ ভারতে পাঠাবে এয়ারবাস। স্পেনের সেভিয়ায় অবস্থিত এয়ারবাসের কারখানা থেকে এসব উড়োজাহাজ ভারতে পাঠানো হবে। বাকি ৪০টি উড়োজাহাজ ভারতে টাটা অ্যাডভান্সড সিস্টেম লিমিটেডের কারখানায় নির্মাণ করবে এয়ারবাস।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মাঝারি ক্ষমতাসম্পন্ন সামরিক পরিবহণ বিমান হবে এগুলো। এসব উড়োজাহাজ ৫ থেকে ১০ টন ক্ষমতা সম্পন্ন হবে। সি২৯৫ মডেলের উড়োজাহাজগুলো ভারতের পাঁচ দশকের পুরনো অ্যাভ্রো-৭৪৮ উড়োজাহাজের স্থলাভিষিক্ত হবে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর