রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘এ দেশে আ.লীগের রাজনীতি আর হবে না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৪১ সময় দেখুন


রাজবাড়ী: যেদিন শেখ হাসিনা চলে গিয়েছে; সেদিনই আওয়ামী লীগর রাজনীতি শেষ হয়ে গেছে। এদেশে আওয়ামী লীগের রাজনীতি আর হবে বলে আমরা মনে করি না বলে মন্তব্য করেছেন— বিএনপির ভাইস চেয়ারম্যান, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

রোববার (১২ মে) বিকালে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় বিএনপি কার্যালয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময়কালে এসব কথা বলেন।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘গত ১৭টি বছর আওয়ামী লীগের দুঃশাসনের সারা দেশে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন। কেউ ঘরে থাকতে পারেনি, ঘুমাতে পারেনি। আপনারা এমন কাজ করবেন না যেন জনগণ মুখ ফিরিয়ে নেয়। আমরা কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, দখল বরদাস্ত করবো না।’

এসময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আসলাম মিয়া, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখনসহ জেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর