বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

ওজন কমাতে ওয়েট ট্রেনিংয়ের আগে কার্ডিও করবেন না কি পরে? সঠিক নিয়ম জানুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১৭৪ সময় দেখুন
ওজন কমাতে ওয়েট ট্রেনিংয়ের আগে কার্ডিও করবেন না কি পরে? সঠিক নিয়ম জানুন


ফিটনেস বজায় রাখতে ওয়ার্কআউট জরুরি। সঙ্গে চাই সঠিক ডায়েট। কিন্তু কোন ধরনের ওয়ার্কআউট করলে টোনড বডি পাওয়া যাবে সেটা জানতে হবে। এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলেন, কার্ডিও এবং ওয়েট ট্রেনিং ছাড়া ওয়ার্কআউট অসম্পূর্ণ। যদিও ব্যক্তি বিশেষে শরীরের চাহিদা ভিন্ন ভিন্ন। তাই কোন ওয়ার্কআউট শরীরের জন্য সবচেয়ে ভাল এবং সেটা কখন অনুশীলন করা উচিত, সে সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা চাই।

ওয়েট ট্রেনিংয়ের চেয়ে কার্ডিও ভাল, না কি উল্টোটা: কার্ডিও এবং ওয়েট ট্রেনিং, দুটোরই নিজস্ব বৈশিষ্ট এবং সুবিধে রয়েছে। যদিও ওয়েট ট্রেনিংয়ের চেয়ে কার্ডিও এক্সারসাইজে ক্যালোরি বেশি পোড়ে। ওয়েট ট্রেনিংয়ে আবার পেশি শক্তিশালী হয়, শরীরের নমনীয়তা বাড়ে। ওয়েট ট্রেনিংয়ে বারবেল, ডাম্বেল, কেটলবেলের মতো ওজন তোলা বা ওজন মেশিন ব্যবহারের উপর ফোকাস করা হয়। অন্য দিকে, কার্ডিওতে শ্বাস প্রশ্বাসকে সঠিক ভাবে ব্যবহার করে হার্ট রেট নিয়ন্ত্রণে রাখা হয়।

আরও পড়ুন: হুমকি চিঠি নিয়ে বিচারকের কাছেই মুখ খুললেন অনুব্রত মণ্ডল, তোলপাড় পড়ল বাংলায়

কার্ডিও ওয়েট ট্রেনিংয়ের আগে না কি পরে, কখন করা উচিত: অনেকেই কার্ডিও এবং ওয়েট ট্রেনিং, দুটোতেই সমান উৎসাহী। তাঁরা এই দুটোই ওয়ার্কআউটে রাখতে পারেন। কিন্তু প্রশ্ন উঠতে পারে, কোনটা আগে করা উচিত? এর উত্তর হল, কী জন্য কার্ডিও বা ওয়েট ট্রেনিং করা হচ্ছে তার উপর নির্ভর করবে। হার্টের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য না কি ওজন কমাতে চাওয়া? পেশিবহুল শরীর তৈরি করাও লক্ষ্য হতে পারে। সেক্ষেত্রে আবার আলাদা নিয়ম।

আরও পড়ুন: লুকিয়ে ছিলেন কলকাতার হাসপাতালে! অনুব্রতকে বাবা ডাকা সেই বিদ্যুৎবরণ গায়েন সিবিআই-জালে

প্রথমে কোন ব্যায়াম করা উচিৎ তা নির্ধারণ করতে আমেরিকান কাউন্সিল অফ এক্সারসাইজ একটি তালিকা তৈরি করেছে। সেখানে বলা হয়েছে, ১) ধৈর্য, মনোযোগের উন্নতি করতে চাইলে প্রথমে কার্ডিও করতে হবে। ২) পেশিবহুল শরীর চাইলে প্রথমে করতে হবে ওয়েট ট্রেনিং। ৩) শরীরের নিম্নভাগের উন্নতি করতে চাইলেও প্রথমে ওয়েট ট্রেনিং করতে হবে। ৪) সাধারণ ফিটনেসের জন্য যে কোনও একটা দিয়ে শুরু করা যায়। তবে যেটা করতে ভাল লাগে সেটা দিয়েই অনুশীলন আরম্ভ করা উচিত।

ওজন কমাতে চাইলে…: ওজন কমানো সবচেয়ে কঠিন কাজ। তাই ছোট ছোট জিনিসগুলিও সঠিক ভাবে করা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলেন, ওয়েট ট্রেনিংয়ের পর কার্ডিও করলে ক্যালোরি বেশি পুড়বে। মেডিসিন অ্যান্ড সায়েন্স ইন স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ-এ প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, কার্ডিও-র পর ওয়েট ট্রেনিংয়ের বদলে যদি ওয়েট ট্রেনিংয়ের পর কার্ডিও করা হয়, তাহলে ১৫ মিনিটের মধ্যে অনেক বেশি ক্যালোরি পুড়বে। বেশিরভাগ ফিটনেস প্রশিক্ষকও তাই ওয়েট ট্রেনিংয়ের পর কার্ডিও করার পরামর্শ দেন।

Published by:Raima Chakraborty

First published:

Tags: Lifestyle tips, Weight Loss Tips



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর