এক্সারসাইজ এমন একটি বিষয় যা কিছু মানুষ ভালবেসে করেন, আবার কিছু মানুষ পছন্দ করেন না। এমনকী অনিচ্ছা সত্ত্বেও স্বাস্থ্যের ও ফিটনেসের কথা ভেবে অনেকে এক্সারসাইজকে দৈনিক জীবনের অংশ করে নেন। আবার ভালবেসে এক্সারসাইজ করলেও কেই বা নিজেকে শাস্তি দিতে চাইবেন! কারণ বেশি এক্সারসাইজ করলে কিন্তু শরীরের ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকতে পারে।
এক্সারসাইজ বনাম অতিরিক্ত এক্সারসাইজ
আমাদের শরীরে এক্সারসাইজের প্রত্যক্ষ ও পরোক্ষ উপকারিতা রয়েছে, যেমন তা হার্ট, হাড়, মেজাজ, আবেগ, ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে এবং একইভাবে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। অন্য দিকে, অতিরিক্ত এক্সারসাইজ করলে বিপরীত ফল হতে পারে এবং প্রকৃতপক্ষে এটি শরীরে অত্যন্ত বিপজ্জনক প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন: ম্যাট না কি গ্ল্যাম? নখ রাঙানোর আগে জেনে নিন এই বছরে ফ্যাশন বাজার কাঁপাবে কোন ট্রেন্ড!
মার্কিন সরকারের ২য় সংস্করণের শারীরিক কার্যকলাপ নির্দেশিকায় প্রাপ্তবয়স্কদের সপ্তাহে প্রায় ১৫০-৩০০ মিনিট মাঝারি শরীরচর্যার পরামর্শ দেওয়া হয়। প্রতি সপ্তাহে প্রায় ৭৫-১৫০ মিনিট জোরালো গতিতে অ্যারোবিক এক্সারসাইজের সুপারিশ করা হয়। আর এর থেকে বেশি এক্সারসাইজ করলে তা অতিরিক্ত-এক্সারসাইজ বলে বিবেচিত হয়।
আবার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের মতে, পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে দীর্ঘক্ষণ ধরে খুব বেশি শরীরকে চালনা করা হয়, তাহলে নিঃসন্দেহে সেটি অতিরিক্ত এক্সারসাইজের লক্ষণ। যার কারণ হতে পারে দ্রুত ওজন কমানো, দ্রুত ফিট হতে চাওয়া। অতিরিক্ত ব্যায়াম শরীরের পেশির ব্যথা, প্রদাহ, আঘাত বাড়াতে পারে। যার ফলে তা ক্লান্তিভাব, উদ্বেগ, খিটখিটে মেজাজ, অনিদ্রা বাড়িয়ে তুলে সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং প্রজনন ক্ষমতা কমিয়ে দেয়।
আরও পড়ুন: বসের সঙ্গে যৌন সম্পর্ক ডেকে আনতে পারে বিপদ, জেনে নিন সবটুকু!
পুরুষ ও মহিলাদের উপর কীভাবে প্রভাব ফেলে অতিরিক্ত এক্সারসাইজ
বেশ কয়েকটি ক্ষেত্রে চিকিৎসায় ধরা পড়েছে যে অতিরিক্ত এক্সারসাইজ করার প্রবণতা পুরুষদের মধ্যে অ্যাজোস্পার্মিয়ার মতো বন্ধ্যাত্বের কারণ হয়ে উঠতে পারে। ঘন্টার পর ঘন্টা জিমে কাটানো এবং বেশি স্টেরয়েড ব্যবহার করলে ফার্টিলিটি সম্পর্কিত হরমোন কমে যায় এবং শুক্রাণুর উপর উল্লেখযোগ্যভাবে প্রভাব পড়তে পারে। যদিও বেশি ওজন পুরুষ ও মহিলা উভয়ের প্রজনন ক্ষমতার উপর সরাসরি প্রভাব ফেলে, কঠিন ব্যায়ামও কিন্তু প্রজনন ক্ষমতার ভারসাম্যহীনতা তৈরি করতে পারে। যার ফলে স্বল্প, দীর্ঘমেয়াদী এমনকি স্থায়ী বন্ধ্যাত্ব হতে পারে। পুরুষদের অতিরিক্ত মেদ শরীরে টেস্টোস্টেরন-ওস্ট্রোজেনের ভারসাম্যকে প্রভাবিত করে, ফলে শুক্রাণুর সংখ্যা কমে যায়।
আবার মহিলাদের ক্ষেত্রেও খুব বেশি কিংবা খুব কম এক্সারসাইজ করলে তা প্রজনন ক্ষমতার উপর প্রভাব ফেলে। নির্দিষ্ট কিছু গবেষণায় দেখা গিয়েছে, মহিলাদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড এগ ফার্টিলাইজেশন, ঋতুস্রাব এবং প্রজননের জন্য ২০-২৪.৯ বিএমআই মাত্রা বজায় রাখা সবচেয়ে ভালো। তাই বেশি এক্সারসাইজ যেখানে মহিলাদের মধ্যেও বন্ধ্যাত্বের কারণ হতে পারে, তাই ভারসাম্যপূর্ণ মাঝারি মাত্রার এক্সারসাইজ স্বাভাবিক গর্ভধারণের সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারে বলে প্রমাণিত হয়েছে।
কীভাবে ব্যালেন্সড লাইফস্টাইল বজায় রাখা যায়
ব্যালেন্সড এক্সারসাইজ করা এবং ফিটনেস বজায় রাখা অনেকটাই সহজ বিষয়। আমাদের শরীরের জন্য পুষ্টিকর খাবার খেলে, ঠিকমতো ঘুমালে, শরীরকে হাইড্রেটেড রাখলে এবং তার পর সঠিক মাত্রায় এক্সারসাইজ করলে ব্যালেন্সড, ধারাবাহিক লাইফস্টাইল বজায় থাকে যা ভালো প্রজনন ক্ষমতার জন্য প্রয়োজনীয়। পরিমিত এক্সারসাইজ করতে চাইলে সাইকেল চালানো, সাঁতার কাটা এবং হাঁটাহাঁটি সবচেয়ে ভাল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।