বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ওমানে তাণ্ডব চালিয়ে আরব আমিরাতের পথে ঘূর্ণিঝড় শাহিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৩২১ সময় দেখুন
ওমানে তাণ্ডব চালিয়ে আরব আমিরাতের পথে ঘূর্ণিঝড় শাহিন


আন্তর্জাতিক ডেস্ক

ওমানে ঘূর্ণিঝড় শাহিনের তাণ্ডবে সোমবার আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কমপক্ষে ১১ প্রাণহানি হলো দেশটিতে। এছাড়া ইরানে ঝড়ের কারণে ৬ জনের মৃত্যু হয়েছে।

রোববার স্থলে আঘাত হানার পর  ঘূর্ণিঝড়টির প্রভাবে ওমানে দমকা হাওয়া এবং বৃষ্টিপাত হয়। এতে রাজধানী মাস্কাটসহ ওমানের উপকূলীয় অঞ্চলে বন্যার সৃষ্টি হয়। এর আগে রোববার ঘূর্ণিঝড়টির প্রভাবে জলোচ্ছ্বাস হয়। ঘূর্ণিঝড়টি সোমবার আরব আমিরাতের উপর দিয়ে বয়ে যাবে বলে পূর্বাভাসে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

স্থানীয় আবহাওয়া বিভাগগুলো জানাচ্ছে, রোববার ওমানে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টির শক্তি ক্ষয় হতে শুরু করে। তবে এখনও ঘূর্ণিঝড় শাহিনের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত।

ঘূর্ণিঝড়ের পরবর্তী গন্তব্য আরব আমিরাতের আল আইন শহর ইতিমধ্যে জরুরি সতর্কবার্তা জারি করেছে। আল আইনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোরে ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে সপ্তাহজুড়ে আরব সাগরে বিচরণ করে ঘূর্ণিঝড় শাহিন। রোববার প্রচণ্ড শক্তি নিয়ে ঘূর্ণিঝড়টি ওমানে আঘাত হানে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর