সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
20 shots to none: How Spain utterly owned Argentina in FIFA World Cup 2026 final and rendered Lionel Messi irrelevant | Football News Shabana Azmi Backs NEET Protesters At Jantar Mantar; Arjun Kapoor, Sahiba Bali Spark Dating Rumours | Bollywood News বিশ্বকাপ ফাইনাল ঘিরে ভূঞাপুরে আর্জেন্টিনা সমর্থকদের খাসি ভোজ, আমন্ত্রণ সব দলের ভক্তদের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১ জুলাই সনদে সই বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল তিতুমীর কলেজ: হলের ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের একাংশ জর্ডানে ইরানি হামলায় ২ মার্কিন সেনা নিহত, একজন নিখোঁজ Jude Bellingham breaks all-time England goalscoring record with sensational strike in World Cup bronze thriller win against France | Football News From Ithacan Seas To Ayodhya: How Christopher Nolan’s The Odyssey Mirrors Ramayana & Mahabharata | Explainers News ‘বর্তমান সরকার ফ্যাসিবাদী সরকারের অনুকরণের দিকেই ধাবিত হচ্ছে’

কমলগঞ্জে গৃহহীন আরও ১১৩ পরিবার পাচ্ছেন নতুন ঘর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১০৯ সময় দেখুন
কমলগঞ্জে গৃহহীন আরও ১১৩ পরিবার পাচ্ছেন নতুন ঘর


শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনমুক্ত হতে যাচ্ছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা। ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) কমলগঞ্জ সদর ইউনিয়নের বাঘমারা, আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা ও আলীনগর  ইউনিয়নের বকশিটিলা গ্রামে আরও ১১৩টি গৃহহীন ও  ভ‚মিহীন পরিবারের মধ্যে এই ঘরগুলো হস্তান্তর করা হবে। আগামী ৯ আগস্ট বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরগুলো উদ্বোধন করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী উদ্বোধনের পর ১১৩টি সুবিধাভোগী পরিবারদের মধ্যে এ ঘরগুলোর জমির দলিল ও চাবি হস্তান্তর করা হবে। এরপর বাকি ২৩টি পরিবারকে ঘর প্রদানের মধ্য দিয়েই উপজেলাকে শতভাগ গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।

সোমবার (৭ আগস্ট) বিকেল ৪টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  কমলগঞ্জে উপজেলা প্রশাসন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: রইছ আল রেজুয়ান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা অমূল্য কুমার সিংহ।

প্রেস ব্রিফিং এ জানানো হয়, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কমলগঞ্জ উপজেলায় এর আগে তিনটি পর্যায়ে ৬৬৫ টি গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হয়েছে। ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) আরো ১১৩ পরিবারকে ঘর দেওয়া হবে। আগামী বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে চতুর্থ পর্যায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী গৃহহীন ও ভ‚মিহীন পরিবারগুলোর কাছে জমিসহ গৃহ দেওয়া কার্যক্রমের উদ্বোধন করবেন।

এর আগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় কমলগঞ্জ উপজেলার ৬৬৫টি গৃহহীন ও ভ‚মিহীন পরিবারকে গৃহ নির্মাণ করে উপকারভোগীদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এতে গৃহহীনদের মুখে হাসি ফুটেছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom