বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার Bon Jovi Biopic In The Works At Universal After Studio Wins Major Bidding War | Hollywood News বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ!থানা ঘেরাও কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা India crash out of AFC Women’s Asian Cup without a single point after 1-3 loss to Chinese Taipei | Football News নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল

কমলগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭ সময় দেখুন
কমলগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত 


শাব্বির এলাহী, কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি ::

বিনিয়োগে অগ্রাধিকার -কন্যা শিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কর্মসূচীর অংশ হিসাবে  শনিবার (৩০ সেপ্টেম্বর)  মৌলভীবাজারের  কমলগঞ্জে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর যৌথ উদ্যোগে কমলগঞ্জ সদর কিশোর- কিশোরী ক্লাবে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অুনষ্টানের আয়োজন করা হয় । 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হোসনে আরা তালুকদারের সঞ্চালনায়,উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, মনিপুরি সমাজ কল্যান সমিতির সভাপতি বীরমুক্তিয়োদ্ধা আনন্দ মোহন সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সোলেমান হোসেন ভুট্রো ও কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ইপি আই কর্মকর্তা মোঃ আশরাফুল আলম প্রমুখ।

শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন কিশোর কিশোরী ক্লাবের সদস্যা তৃষ্ণা সিনহা।। আলোচনা সভা শেষে কমলগঞ্জ সদর কিশোর কিশোরী ক্লাবের সদস্যদেরকে স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে নৃত্য প্রশিক্ষন প্রদান করায় নৃত্য শিক্ষক মনিরাজ সিংহ কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। কিশোর কিশোরী ক্লাবের বিদায়ী সদস্যদের মাঝে সনদ ও নবাগত সদস্যদের মাঝে আইডি কার্ড প্রদান শেষে  কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহনে অনুষ্টিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।

অনুষ্টানে উপস্থিত সকল শিক্ষার্থীর মধ্যে  কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একটি করে গাছের চারা বিতরন করা হয় ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর