শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কমলগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারগণকে ভোটদানে উদ্বুদ্ধকরণে যৌথসভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১১৮ সময় দেখুন
কমলগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারগণকে ভোটদানে উদ্বুদ্ধকরণে যৌথসভা অনুষ্ঠিত


শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারগণকে ভোটদানে উদ্বুদ্ধকরণ যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত যৌথসভায় স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রতিদ্বন্ধী প্রার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার  জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কুতুব উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম প্রমুখ।

এছাড়া সভায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার দুই শতাধিক লোক অংশগ্রহণ করেন।এ সময় বক্তারা নির্বাচনকে উৎসবমুখর ও গ্রহণযোগ্য  করার জন্য নানা দিক তুলে ধরেন এবং নির্বাচন পরবর্তী কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে গুরুত্বারোপ করেন।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের কমলগঞ্জ উপজেলার ৭৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৮০ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৫০৩ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১১০৬ জন পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৯ হাজার ১০১ জন। তন্মধ্যে কমলগঞ্জ উপজেলায় ভোটার ২ লাখ ৮ হাজার ৩৯৪ জন ও শ্রীমঙ্গল উপজেলায় ২ লাখ ৫০ হাজার ৭০৭ জন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর