শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

কম ক্ষতিগ্রস্ত হিসেবে বিশ্বে বাংলাদেশের মুদ্রা দ্বিতীয় স্থানে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২২ মে, ২০২২
  • ২১১ সময় দেখুন
কম ক্ষতিগ্রস্ত হিসেবে বিশ্বে বাংলাদেশের মুদ্রা দ্বিতীয় স্থানে


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: কোভিড পরিস্থিতি শেষ হতে না হতেই রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কারণে কয়েকটি তেল রফতানিকারক দেশ ছাড়া পৃথিবীর প্রায় সকল দেশেই ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান ব্যাপক হ্রাস পেয়েছে। তবে ডলারের বিপরীতে মূল্যমান কম হ্রাস পাওয়া দেশগুলোর মধ্যে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। আর বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম স্থানে।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটি পরিচালিত এক গবেষণা থেকে এই তথ্য উপস্থাপন করেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড۔ সেলিম মাহমুদ। রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের তথ্য ও গবেষণা উপকমিটির সভায় তিনি এই গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

গবেষণা প্রবন্ধে উপস্থাপন করে সেলিম মাহমুদ বলেন, সম্প্রতি কয়েকটি তেল রফতানিকারক দেশ ছাড়া পৃথিবীর প্রায় সকল দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্যমান বৃদ্ধি পেয়েছে। এই তথ্য প্রমাণ করে যে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে এক মজবুত ভিতের উপর দাঁড় করিয়েছেন।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত তথ্য উপাত্তের ভিত্তিতে পরিচালিত এই গবেষণায় দেখানো হয়, কোভিড পরবর্তী সময়ে রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কারণে কয়েকটি তেল রফতানিকারী দেশ ছাড়া পৃথিবীর সব দেশেই ডলারের বিপরীতে মুদ্রার মূল্যমান ব্যাপকভাবে কমেছে। সেই হিসেবে বাংলাদেশের মুদ্রারও মূল্যমান কিছুটা কমেছে। কিন্তু বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি মুদ্রার মূল্যমান হ্রাসের পরিমাণ বেশ কম। নিজস্ব মুদ্রার মূল্যমান কম হ্রাস পাওয়া দেশগুলোর মধ্যে গোটা বিশ্বে কম্বোডিয়া প্রথম আর বাংলাদেশ দ্বিতীয় স্থানে।

গবেষণায় দেখানো হয়, ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্যমান কমেছে ৩۔৪১%, অপরদিকে ভারতীয় রুপীর মান কমেছে ৬۔৮৩%, পাকিস্তানি রুপীর ৩০۔৬৩%, নেপালি রুপীর ৬۔৪৮%, মায়ানমার কিয়াটের ১২۔৬৭%, চীনা উয়েনের ৫۔৪%, থাই বাথের ৯۔৬৬%, জাপানি ইয়েনের ১৭۔৩২%, দক্ষিণ কোরীয় ওয়ানের ১২۔০৭%, মালয়েশিয়ান রিঙ্গিতের ৩۔৯%, ফিলিপিনো পেসোর ৯%, তাইওয়ান ডলারের ৬۔৪%, সিঙ্গাপুর ডলারের ৩۔৭৫%, ব্রুনাই ডলারের ৩۔৬০%, লাও কিপ এর (লাওস) ৪ %, টার্কিশ লিরার ৮৯۔৩৭%, মিসরীয় পাউন্ডের ১৪۔৫%, দক্ষিণ আফ্রিকান রেন্ড এর ১৩۔৬৬%, অস্ট্রেলিয়ান ডলারের ৯۔১৭%, নিউজিল্যান্ড ডলারের ১০۔৭৭%, ব্রিটিশ পাউন্ডের ১১۔৮৬%, ইউরোর ১৩۔৪০%, সুইস ফ্রাঙ্কের ৮۔৫৫%, সুইডিশ ক্রোনারের ১৯۔৬৭%, নরওয়েজিয়ান ক্রোনের ১৬۔৫৪%, ডেনিশ ক্রোনের ১৫۔৩৯%, পোলিশ জ্লোটির ১৮۔৭৪%, কানাডিয়ান ডলারের ৬۔৩২%, আর্জেন্টাইন পেসোর ১১۔৫%, চিলিয়ান পেসোর কমেছে ১৫۔৪৪%।

গবেষণায় দেখানো হয়, ব্রাজিল এবং কয়েকটি তেল রফতানিকারী দেশ ছাড়া পৃথিবীর প্রায় সকল দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্যমান বৃদ্ধি পেয়েছে। যেসব মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্যমান বৃদ্ধি পেয়েছে তাদের মধ্যে জাপানি ইয়েনের বিপরীতে বৃদ্ধি পেয়েছে ১৩۔৮৬%, ইউরোর বিপরীতে ১০۔৯৪%, ভারতীয় রুপির বিপরীতে ২۔৭৩%, ব্রিটিশ পাউন্ডের বিপরীতে ৮۔০৭%, অস্ট্রেলিয়ান ডলারের বিপরীতে ৬۔৪৫%, চীনা উয়েনের বিপরীতে ১۔৩২%, কানাডিয়ান ডলারের বিপরীতে ২۔৯৪%, দক্ষিণ কোরীয় ওয়ানের বিপরীতে ৯۔৩৮%, ডেনিশ ক্রোনের বিপরীতে ১১۔৯৭%, আর্জেন্টাইন পেসোর বিপরীতে ২১۔৬৯%, সুইস ফ্রাঙ্কের বিপরীতে ৪۔৯%, নিউজিল্যান্ড ডলারের বিপরীতে ৭۔৪৭% বৃদ্ধি পেয়েছে।

গবেষণায় দেখানো হয়, ডলারের বিপরীতে মূল্যমান বেড়েছে মাত্র দুইটি দেশের মুদ্রার। ডলারের বিপরীতে রাশিয়ান রুবলের মূল্যমান বৃদ্ধি পেয়েছে ১৯۔০৫% আর ব্রাজিলিয়ান রিয়েলের বৃদ্ধি পেয়েছে ৮۔৯৭%।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড۔ সেলিম মাহমুদ বলেন, কোভিড পরবর্তী সময়ে ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্ব একটা গভীর অর্থনৈতিক সংকট ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে l এই সময়ে বিএনপি এবং তাদের সহযোগীরা বাংলাদেশে নানা গুজব ও অপপ্রচার ছড়িয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করে দেশের বড় ক্ষতি করতে চায়। আমাদের মাতৃভূমি বাংলাদেশের তথা আমাদের জাতীয় স্বার্থে এদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

সভায় বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে নানা অপপ্রচারের বিরুদ্ধে তথ্য উপস্থাপন করেন তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান ড۔ শাহজাহান মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশের সকল টেলিভিশন চ্যানেল এই স্যাটেলাইটের সেবা গ্রহণ করার ফলে রাষ্ট্র বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে। আমাদের নিজস্ব স্যাটেলাইট ব্যবহার না করলে এই অর্থ বিদেশি কোনো কোম্পানিকে দিতে হতো। তাই বঙ্গবন্ধু স্যাটেলাইট কোনো মুনাফা অর্জন করছে না—এটি একটি জঘন্য মিথ্যাচার এবং অপপ্রচার।

তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য এবং বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান বলেন, কৃষি, শিল্প, যোগাযোগ, ভৌত কাঠামো খাত সহ রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে অসীম দক্ষতার পরিচয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র ও অপপ্রচার হউক না কেন, বাংলাদেশকে আর দাবিয়ে রাখা যাবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তার নিজস্ব মহিমায় এগিয়ে যাবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য এবং তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য প্রফেসর ড۔ বিশ্বজিৎ চন্দ বলেন, বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে ব্যর্থ করার জন্য ষড়যন্ত্রকারীরা নতুন নতুন ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। এটিই আমাদের মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা।

জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং উপকমিটির সদস্য প্রফেসর ড۔ মাহফুজুর রহমান বলেন, আর্থিক ও অর্থনৈতিক প্রতিটি সূচকেই বাংলাদেশ আজ প্রকৃত অর্থে একটি শক্তিশালী রাষ্ট্র। বাংলাদেশের আর পেছনে ফেরার কোনো কারণ নেই। বাংলাদেশ বিরোধী শক্তি বাংলাদেশের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে দেশবিরোধী অপপ্রচার চালাচ্ছে।

সভায় তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য ডাঃ জাহানারা আরজু, এম এনামুল হক আবীর, আমেনা কোহিনুর, আবুল ফজল রাজু, সৈয়দ আবু তোহা, ব্যারিস্টার সৌমিত্র সর্দার, এ্যাড. জামাল মিয়া, ড. শবনম জাহান, রায়হান কবীর, মেজর (অব۔) এম এ সায়ীদ খান, রাশিদুল বাসার ডলার প্রমুখ বক্তব্য রাখেন। উপকমিটির সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর অসিম সরকার, প্রফেসর শেখ আদনান ফাহাদ, সারোয়ার মামুন চৌধুরী, এ্যাড. আরেফা পারভীন তাপসি, মোঃ রাজীব হোসেন, মোঃ আলমগীর হোসেন, জামান সিকদার, সোহেল তালহা, এ্যাড. শওকত আলী পাটোয়ারী তুহিন, জামান সিকদার, সফিকুল ইসলাম, রেজাউল ইসলাম সেকান্দর, জয়নাল আবেদীন, আমিনুল ইসলাম, রেজা এনায়েত, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, লিপন মন্ডল প্রমুখ।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর