বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

‘করোনার তৃতীয় ঢেউ আবহাওয়ার পূর্বাভাস নয়’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩৫৯ সময় দেখুন
‘করোনার তৃতীয় ঢেউ আবহাওয়ার পূর্বাভাস নয়’


আন্তর্জাতিক ডেস্ক

ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের জের এখনও শেষ হয়নি। এরই মধ্যে দেশটির কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দফতর থেকে তৃতীয় ঢেউয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউ আসবেই। এতে আগে থেকেই সতর্কতামূলক পদক্ষেপ না নিলে ফের মহাবিপর্যয়ে পড়বে দেশ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের সতর্কবার্তাকে আবহাওয়ার পূর্বাভাসের মতো ভাবছে মানুষ। তৃতীয় ঢেউয়ের সতর্কতাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত।

এদিকে সোমবার ভারতের উত্তরপূর্ব অঞ্চলের রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, করোনাভাইরাস নিজেই চলে যাবে এমনটা ভাবা যাবে না। সবাই নিয়ম না মানলে সংক্রমণ আরও ছড়াবে।

মূলত দ্বিতীয় ঢেউয়ের তীব্রতা কিছুটা কমে যাওয়ায় ভারতের বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ বা লকডাউন শিথিল করা হয়েছে। আর এতেই সাধারণ মানুষ ন্যুনতম বিধিনিষেধকেও অবজ্ঞা করছে বলে অভিযোগ সরকারের। করোনার দ্বিতীয় ঢেউয়ের শেষ দিকে এসে উন্মুক্ত পর্যটন কেন্দ্র, সমুদ্র সৈকত বা পাহাড়ের মতো স্থানে ঘুরতে বের হয়েছেন মানুষজন। এছাড়া শহরের রাস্তাঘাটে মাস্ক ছাড়া ঘোরাফেরাসহ সকল বিধিনিষেধের তোয়াক্কা করে গণজমায়েতের মতো ঘটনাও ঘটছে।

এমন পরিস্থিতি ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে মনে করে ভারতের চিকিৎসকদের সংগঠন-আইএমএ। সোমবার আইএমএ’র এক বিবৃতিতে বলা হয়েছে, মহামারির ইতিহাস ঘেঁটে বুঝা গেছে, ভারতে তৃতীয় ঢেউ অনিবার্য। তবে দুঃখের ব্যাপার এই যে, দেশের মানুষ করোনা মহামারিকালীন কোনো বিধিনেষধ মানতেই চাচ্ছেন না।

এতে বলা হয়, মানুষের জীবনে পর্যটন, তীর্থযাত্রা সবই প্রয়োজন রয়েছে। কিন্তু কয়েক মাসের অপেক্ষা করা যেতেই পারে। এখনও ভ্যাকসিনের আওতার বাইরে বেশিরভাগ মানুষ। তাই তৃতীয় ঢেউ শুরু হলে সেটি সুপার স্প্রেডার বা অতি সংক্রমণ ক্ষমতাসম্পন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর