মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

কর্ণফুলীতে চরপাথরঘাটা ইউপিতে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী এম জামাল উদ্দিন মুন্সি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২০৯ সময় দেখুন
কর্ণফুলীতে চরপাথরঘাটা ইউপিতে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী এম জামাল উদ্দিন মুন্সি

শিকলবাহা, বড়উঠান ও জুলধার পর এবার চরপাথরঘাটায় প্রার্থী ঘোষণা

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী চূড়ান্ত করার ধারাবাহিকতায় চরপাথরঘাটা ইউনিয়নে এম জামাল উদ্দিন মুন্সির নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার ব্রীজঘাট এলাকায় জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর নাম ঘোষণা করেন উপজেলা জামায়াতের আমির মাষ্টার মনির আবছার চৌধুরী।

এ সময় উপজেলা জামায়াতের আমির বলেন, চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান পদে আজ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর আগে শিকলবাহা ইউনিয়নে অ্যাডভোকেট মোহাম্মদ হারুন, বড়উঠান ইউনিয়নে ব্যাংকার জিয়া উদ্দিন এবং জুলধা ইউনিয়নে মাওলানা মোহাম্মদ মুছাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। পর্যায়ক্রমে সেখানেও প্রার্থী চূড়ান্ত করা হবে।

নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ থাকলে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের ব্যবসায়ী ফোরামের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ মেম্বার, ইউনিয়ন সভাপতি মোহাম্মদ মুছা মেম্বার, সহ-সভাপতি এম এ ছালাম, নাছির আহমেদ, ইঞ্জিনিয়ার করিম, ইউনিয়ন ব্যবসায়ী ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান, ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রমজান আলী রমুসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতা-কর্মী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর