শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :

কর্ণফুলীতে মোবাইল কোর্টে ৩ দোকানীকে ১২ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ সময় দেখুন
কর্ণফুলীতে মোবাইল কোর্টে ৩ দোকানীকে ১২ হাজার টাকা জরিমানা

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজারে নানা অনিয়মের অভিযোগে তিনটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কর্ণফুলী উপজেলা প্রশাসনের উদ্যোগে কলেজ বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মো. রিদুয়ানুল ইসলাম।

অভিযানে নিউ মদিনা ফার্মেসিকে ৫ হাজার টাকা, মেসার্স কর্ণফুলী মেডিসিন সেন্টারকে ৫ হাজার টাকা এবং মেসার্স শিকলবাহা এগ্রোভেটকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট দোকানগুলোতে অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি ব্যবসায়ীদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনা এবং সংশ্লিষ্ট বিধিবিধান যথাযথভাবে অনুসরণের বিষয়ে সতর্ক করা হয়।

অভিযানে কর্ণফুলী থানা পুলিশের সদস্য ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন বলেন, অনিয়ম রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর