জাতীয় যুব ও সংহতি দিবস উপলক্ষে কর্ণফুলী উপজেলা যুবদলের উদ্যোগে যুব পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কর্ণফুলি উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে পদযাত্রায় বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মী অংশ নেন। পদযাত্রা শেষে দলের মূল পদযাত্রায় তারা মিলিত হন।
কর্ণফুলী উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম পথযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ৫ আগস্ট জাতীয়তাবাদী শক্তিসহ ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ নতুনভাবে ঘুরে দাঁড়ালেও এখন দেশের বিরুদ্ধে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগসহ তাদের দোসররা গভীর ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।