শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা মামলা, হামলা, বাড়িঘর হারিয়েও থেমে নেই সত্যের সৈনিক রিয়াজ উদ্দিন রানা Ghamasaan Review: Pratik Gandhi, Arshad Warsi’s Thriller Starts Slow, Builds Tension, Ends Too Soon | Bollywood News 23 years after Rakesh Yadav, Tanya Chaudhary keeps Baghpat’s hammer-throw legacy alive with national record | More sports News শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন রাজশাহীতে চুরি যাওয়া স্বর্ণের আংশিক উদ্ধার কুমিল্লায় হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৭ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধর্মীয় সম্প্রীতি ও সমতা প্রতিষ্ঠায় সংস্কার চলছে: ধর্মমন্ত্রী কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক ব্রিকস সম্মেলন: ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী ‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News

কলকাতা ও লন্ডনে ১০ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৮১ সময় দেখুন
কলকাতা ও লন্ডনে ১০ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক


ঢাকা: ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু এবং একাধিক ব্যক্তি আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে আততায়ীদের গুলিতে মাছুম মিঞা নামের আরও এক বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় দলটির পক্ষ থেকে গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে দেওয়া এক বিশেষ শোকবাণীতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই শোক ও সমবেদনা জানান।

প্রকাশিত শোকবাণীতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, উন্নত চিকিৎসা ও নানা জরুরি প্রয়োজনে ভারতে গিয়ে মর্মান্তিক অগ্নিকাণ্ডে এভাবে বাংলাদেশি নাগরিকদের প্রাণ হারানোর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও কষ্টদায়ক।’

পৃথক দুর্ঘটনায় যুক্তরাজ্যের লন্ডনে আরেক প্রবাসী বাংলাদেশি নিহতের ঘটনাতেও তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। উভয় ঘটনায় মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি। পরওয়ার আশা প্রকাশ করেন, শোকাহত পরিবারগুলো যেন এই অপূরণীয় ক্ষতি ও গভীর শোক কাটিয়ে ওঠার মানসিক শক্তি অর্জন করতে পারে।

একই সঙ্গে দুর্ঘটনায় যারা দগ্ধ ও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। ভারতে অবস্থিত বাংলাদেশ মিশন ও সংশ্লিষ্ট পররাষ্ট্র কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান এই নেতা।

তিনি বলেন, ‘নিহতদের মরদেহ অত্যন্ত দ্রুততার সঙ্গে ও পূর্ণ মর্যাদায় দেশে ফিরিয়ে আনার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

এর পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন আহত বাংলাদেশিদের সর্বোত্তম ও সুচিকিৎসা নিশ্চিত করতে মিশনকে আরও সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর