বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

কাতারে ইসরায়েলি হামলায় হামাস নেতার ছেলেসহ নিহত ২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৩ সময় দেখুন


দোহায় ইসরায়েলি হামলায় হামাস নেতার ছেলেসহ ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এই হামলায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করা হলেও তারা অক্ষত রয়েছেন।

নিহতদের মধ্যে একজন হলেন হামাসের গাজা শাখার নেতা খালিল আল-হায়ার ছেলে হিমাম আল-হায়া এবং অন্যজন তার কার্যালয়ের পরিচালক জিহাদ লাবাদ। এই হামলার সময় হামাস নেতারা যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছিলেন।

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলায় দু’জন নিহত হয়েছেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। মঙ্গলবার বিকালে এ বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এতে লক্ষ্যবস্তু করা হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে।

হামাসের দুটি সূত্র জানিয়েছেন, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছিলেন তাদের নেতারা। ওই সময় হামলা হয়। তবে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এ হামলা থেকে বেঁচে গেছেন।

ইসরায়েলি একটি সূত্র নিশ্চিত করেছেন, হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এরমধ্যে খালিল আল-হায়াও ছিলেন। তিনি হামাসের গাজা প্রধানের পাশপাশি প্রধান আলোচকের দায়িত্বও পালন করছেন।

দখলদার ইসরায়েলের হামলার পর দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর শহরটির লেগতিফিয়া পেট্রোল স্টেশন থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়।

এই পেট্রোল স্টেশনের পাশে একটি ছোট আবাসিক কম্পাউন্ড রয়েছে। দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরুর পর থেকে কাতারের আমিরি গার্ড সেখানে ২৪ ঘণ্টাই পাহারা দেওয়া শুরু করে।

তথ্য সূত্র : রয়টার্স ও টাইমস অব ইসরায়েল





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর