বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কানাডায় ফের সরকার গঠনের পথে জাস্টিন ট্রুডোর দল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০০ সময় দেখুন
কানাডায় ফের সরকার গঠনের পথে জাস্টিন ট্রুডোর দল


আন্তর্জাতিক ডেস্ক

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তৃতীয়বারের মতো বিজয়ী হতে যাচ্ছেন। তার দল লিবারেল পার্টি প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির চেয়ে বেশি আসন পেয়েছে বলে খবর প্রকাশ করছে কানাডার সংবাদমাধ্যমগুলো।

২০ সেপ্টেম্বর কানাডার ৪৪তম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে ৩৬ দিনের নির্বাচনী প্রচারণা চলে। সোমবার স্থানীয় সময় রাত দুটো নাগাদ প্রকাশিত খবর অনুযায়ী ট্রুডোর দল লিবারেল পার্টি ১৪৬টি আসনে জয় পেয়েছে। এগিয়ে আছে আরও ১২টিতে। অন্যদিকে কনজারভেটিভ পার্টি জয় পেয়েছে ১১৬টি আসনে। এগিয়ে আছে ৩টি আসনে।

এ ফলাফল অনুযায়ী ইতোমধ্যে জয় দাবি করেছেন জাস্টিন ট্রুডো। মন্ট্রিলে সাংবাদিকদের জাস্টিন ট্রুডো বলেন, এখনও ভোটগণনা বাকি। কিন্তু এ পর্যন্ত আমরা যা দেখেছি- লাখো কানাডিয়ান প্রগতিশীল পরিকল্পনাকে বেছে নিয়েছেন।

ধারণা করা হচ্ছে জাস্টিন ট্রুডোর দল কমপক্ষে ১৫৬টি আসনে জয় পাবে। যদিও কানাডার পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৭০টি আসনের প্রয়োজন হয়। তবে এবারও জাস্টিন ট্রুডোর জন্য জোট সরকার গঠনে বেগ পেতে হবে না বলে মনে করা হচ্ছে। তবে সেক্ষেত্রে আগেরবারের মতই পার্লামেন্টে আইন পাসের জন্য তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকেও।

উল্লেখ্য,কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের আসন সংখ্যা ৩৩৮।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর