আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমানে করে দিল্লি পৌঁছেছেন ১৬৮ জন। তাদের মধ্যে ১০৭ জন ভারতের নাগরিক। বাকি ৬১ জন কোন দেশের তা জানা যায়নি।
রোববার (২২ আগস্ট) ভারতের বিমান বাহিনী উদ্ধার করে তাদেরকে নিজ দেশে নিয়ে এসেছে বলে নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দ্রম বাগচি।
এর বাইরেও কাবুল থেকে তাজিকস্তানে আশ্রয় নেওয়া আরও ৮৭ জনকেও ভাতীয় বিমানবাহিনী দিল্লি নিয়ে আসে। এদের মধ্যে দুজন নেপালের নাগরিকও রয়েছেন।
এদিকে ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, আরও ৪০০ ভারতীয় নাগরিক এখনো আফগানিস্তানে আটকা পড়ে আছেন।
সারাবাংলা/একেএম