শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

কাবুল বিমানবন্দরের বাইরে অপেক্ষায় রয়েছে ১৫ বাংলাদেশি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩২৮ সময় দেখুন
কাবুল বিমানবন্দরের বাইরে অপেক্ষায় রয়েছে ১৫ বাংলাদেশি


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে ২০ ঘণ্টা ধরে অপেক্ষায় রয়েছেন ১৫ বাংলাদেশি। কিন্তু কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় তারা বাইরে অপেক্ষা করছেন।

চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ১৬০ জন আফগান শিক্ষার্থীর বৃহস্পতিবার (২৬ আগস্ট) একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশে আসার কথা রয়েছে। একই ফ্লাইটে দেশে ফেরার কথা আটকে পড়া ১৫ বাংলাদেশির। জাতিসংঘের উদ্যোগে বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফেরার কথা।

দেশে ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশের ১৫ নাগরিকের একজন আফগান ওয়্যারলেসের জ্যেষ্ঠ কর্মকর্তা রাজীব বিন ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, ‘গত মঙ্গলবার আমাদের দেশের উদ্দেশে যাত্রার কথা ছিল। কিন্তু অনুমতি না পাওয়ায় কাবুল বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেও মাঝপথে ফিরে যাই। পরে বিমানবন্দরে এসে জানতে পারি, আজ আমাদের জন্য ক্লিয়ারেন্স রয়েছে।’

তারা বিমানবন্দরে ঢোকার জন্য কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় আছেন বলেন তিনি।আফগানিস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। তাই সমদূরবর্তী মিশন হিসেবে আফগানিস্তানে কাজ করে থাকে উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস।

 

গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে তালেবান। এরপর বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি দেশটির লোকজনও দেশ ছাড়ছেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর