বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

কারাবাখে অভিযানে আজারবাইজানের ১৯২ সেনা নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
কারাবাখে অভিযানে আজারবাইজানের ১৯২ সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্ক

গত সপ্তাহে বিরোধপূর্ণ নাগোর্নো-কারাবাখে চালানো অভিযানে আজারবাইজানে অন্তত ১৯২ জন সেনা নিহত হয়েছে। এই অভিযানে আরও পাঁচ শতাধিক সেনা নিহত আহত হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।

এর আগে কারাবাখ কর্মকর্তারা জানিয়েছিলেন, আজারবাইজানের অভিযানে ১০ জন বেসামরিক নাগরিকসহ তাদের অন্তত ২০০ জন নিহত হয়েছে। সে সময় আহত হয়েছে আরও চার শতাধিক।

বিরোধপূর্ণ নাগোর্নো-কারাবাখে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণাধীন এলাকার নিয়ন্ত্রণ নিতে গত সপ্তাহে অভিযান চালায় আজারবাইজান। পরে কারাবাখের বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র সমর্পনের মধ্য দিয়ে অভিযান শেষ করে।

এর আগে, কারাবাখে আর্মেনীয় ছিটমহলের প্রবেশ পথ ১০ মাস ধরে অবরোধ করে রাখে আজারবাইজান। এতে অবরদ্ধ এলাকায় মানবিক সংকট তৈরি হয়। সম্প্রতি আজারবাইজানের অভিযানের পর ওই অবরোধ তুলে নেওয়া হয়েছে। যদিও নিধনের ভয়ে কারাবাখ ছেড়ে হাজার হাজার জাতিগত আর্মেনীয় পালাচ্ছেন।

আজারবাইজান এবং আর্মেনিয়া নাগোর্নো-কারাবাখ নিয়ে প্রায় চার দশক ধরে দ্বন্দ্বে লিপ্ত। এরইমধ্যে দুইবার পূর্ণ পরিসরে যুদ্ধে লিপ্ত হয়েছে দেশ দুটি। ১৯৯০ দশকের গোঁড়ার দিকে সোভিয়েত ইউনিয়ন পতনের পর যুদ্ধ জড়ায় আজারবাইজান ও আর্মেনিয়া। সর্বশেষ ২০২০ সালেও দুই দেশ সংঘর্ষে লিপ্ত হয়।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর