শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের দেড় মাসেই ভেঙে গেল নতুন কালভার্ট Record-breaker Kylian Mbappe becomes the first player ever to score eight goals in two different FIFA World Cups | Football News Phoebe Bridgers, Ricky Martin & Taylor Swift’s Posse: How Madison Square Garden Secretly Profiled VIPs, Gay Celebs | Hollywood News তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ডেঙ্গু সচেতনতার সেমিনার নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম জুলাইয়ের আকাঙ্ক্ষার ধারে কাছেও এখনো পৌঁছাইনি: মান্না ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৯০ দৌলতপুরে ‘মধুবালা’ তরমুজ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত নজিরবিহীন বৃষ্টিপাতেও সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলা করছে চসিক: মেয়র ডা. শাহাদাত হোসেন

কারিগরি শিক্ষার পাঠ্যক্রমে পরিবর্তন আসছে— জানালেন নওফেল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৯১ সময় দেখুন
কারিগরি শিক্ষার পাঠ্যক্রমে পরিবর্তন আসছে— জানালেন নওফেল


সারাবাংলা ডেস্ক

চট্টগ্রাম ব্যুরো: শিল্পের চাহিদা অনুসারে দেশে কারিগারি শিক্ষার পাঠ্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ১৫০ শিক্ষার্থীকে বিনামূল্যে আউটসোর্সিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপমন্ত্রী এ কথা জানান। চট্টগ্রাম সিটি করপোরেশনের আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী এ প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।

এতে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষাকে সাধারণ শিক্ষার মধ্যে ছড়িয়ে দিতে বলেছেন। এই নির্দেশনা বাস্তবায়নে আমরা কারিগরি শিক্ষাব্যবস্থার আরও উন্নয়নে পদক্ষেপ নিচ্ছি। কারিগরি খাতে শিক্ষক-কর্মচারীর শূন্য পদ পূরণের পাশাপাশি নতুন প্রতিষ্ঠান স্থাপনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।’

‘এর মধ্যে আমরা মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিতের ওপরও জোর দিচ্ছি। এ জন্য কারিক্যুলামে পরিবর্তন আনা, শিল্পের চাহিদা অনুসারে কার্যকর ও বিষয়ভিত্তিক কোর্সের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

উপমন্ত্রী নওফেল আরও বলেন, ‘সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হলে কর্মসংস্থান সহজ হবে। দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে কারিগরি শিক্ষাই পারে বেকারত্বের হার কমাতে।’

নগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক কাউন্সিলর জহরলাল হাজারীর সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী চন্দ্রিকা দাশের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের সাধারণ সম্পাদক শহিদুল আলম এবং বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুল মালেক, আব্দুল বাতেন, সাইদুল কবির চৌধুরী ও শুভ্রদীপ কর।

সারাবাংলা/আরডি/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom