রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ, প্রক্টর অফিসে তালা হাইব্রিড পণ্যে হার্টের অবস্থা ভয়াবহ খারাপ হচ্ছে: চিফ হুইপ রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬ বিশ্ব মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি ভারতের Knight Riders survive Shubman Gill scare: KKR crack GT code to keep playoff hopes breathing সিনহার জানাজায় থাকবেন প্রধানমন্ত্রী ঈদগড় ইউনিয়ন এর পাশ্ববর্তী ক্যাংগারবিলে তিন দিন ব্যাপি বলি খেলায় চ্যাম্পিয়ান কুতুবদিয়ার বলি মিরাজ। কুতুবদিয়ার সী-ট্রাক নিয়ে আলোচনা: নতুন জাহাজ না আসা পর্যন্ত থাকছে ‘এসটি নিঝুমদ্বীপ’ Yash’s Toxic Delay Has ‘Valid Reasons’, Says Tara Sutaria: ‘Definitely Worth The Wait’ | Bollywood News ইপসা’র কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়ন ও ক্ষমতায়নে এনজিও সমূহের গুরুত্ব অপরিসীম

কার্যক্রম বন্ধ রেখে বিএনপি কার্যালয়ে জমকালো আয়োজনে ছাত্রলীগ নেতার বিয়ে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৬৬ সময় দেখুন
কার্যক্রম বন্ধ রেখে বিএনপি কার্যালয়ে জমকালো আয়োজনে ছাত্রলীগ নেতার বিয়ে

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহ উপজেলায় দলীয় কার্যক্রম বন্ধ রেখে জমকালো আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ে এক ছাত্রলীগ নেতার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে বিএনপির দলীয় কার্যক্রমের বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অনেকেই। এ নিয়ে উপজেলা জুড়ে স্থানীয় জনতা ও বিএনপির নেতা-কর্মীদের মাঝে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

জানা যায়, শনিবার (০৫ আগস্ট) দুপুর ১টা থেকে মেলান্দহ থানার সামনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাবেক পৌর ছাত্রলীগ নেতা মো. বিজয় হাসানের বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠান হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭দিন থেকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় দখলে নিয়ে বিয়ের গেট, আলোকসজ্জা, দলীয় কার্যালয়ের সামনে খালি জায়গায় প্রীতিভোজের জন্য প্যান্ডেল তৈরি করাসহ বিয়ের নানা ধরনের কাজ শুরু করেন ওই ছাত্রলীগ নেতার পরিবার। পরে বৃহস্পতিবার (০৩ আগস্ট) বিকেলে বিজয়ের গায়ে হলুদের অনুষ্ঠান হয়। এতে প্রায় ৭দিন ধরেই দলীয় কার্যালয় বন্ধ রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দলীয় কার্যালয়ের সামনে ঢোকার পথেই বিশাল আকৃতির গেট ও কার্যালয়ের চারপাশে আলোকসজ্জা করা হয়েছে। কার্যালয়ের ভেতরে মাঠে করা হয়েছে প্রীতিভোজের জন্য প্যান্ডেল। দুপরে ওই ছাত্রলীগ নেতার বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠানে লোকজন আসতে শুরু করেন।

বিএনপির দলীয় কার্যালয় সূত্রে জানা যায়, প্রায় সাত দিন ধরে বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেল ও সাজসজ্জার কাজ শুরু হয়। এতে কার্যালয়ের ভেতরে ঢোকার সব পথ বন্ধ হয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থানীয় কয়েকজন নেতা-কর্মী বলেন, এখন কেউ বাহির থেকে দেখলে কার্যালয় আছে কি না বুঝতেই পারবে না। বিয়ের অনুষ্ঠানের জন্য দলীয় কার্যালয় বিলবোর্ড ঢেকে এমনভাবে সাজিয়েছে ভেতর কেউ যেতে পর্যন্ত পারছে না।

বিএনপির দলীয় কার্যালয়ের অফিস সহায়ক মো.হাবিব বলেন, বিয়ের অনুষ্ঠান চলছে। তবে কার সঙ্গে কথা বলে এই জায়গা নিয়েছেন তা আমি জানি না।

বিয়ের পিড়িতে বসা ওই সাবেক ছাত্রলীগ নেতার বাবা কামরুল হাসান খান বলেন, পার্টি অফিসের সাথেই আমার বাসা। আশপাশে অনুষ্ঠান করার মতো কোন জায়গা নেই। সেই কারণে সেখানে অনুষ্ঠান করতে হচ্ছে। দলীয় কার্যালয়ে বিয়ের অনুষ্ঠানের অনুমতির বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বাড়ির পাশেই পার্টি অফিস। আমরা তো দলীয় কার্যালয়ের সামনে খালি জায়গায় অনুষ্ঠান করছি।

মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আলম সিদ্দিকী বলেন, দলীয় কার্যালয়ের ভেতরে বিয়ের অনুষ্ঠানের বিষয়ে আমি জানি না। তারা কার কাছে অনুমতি নিয়েছে এই বিষয়টিও আমি জানি না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom