বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

‘কালামানিক’ গ্রহণ করেননি খালেদা জিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৪৪ সময় দেখুন


ঢাকা: উপহার হিসেবে পাঠানো সেই ‘কালা মানিক’কে গ্রহণ করেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১২.১০ এ, বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানিয়েছেন, সোহাগ মৃধার ‘কালামানিক’ গ্রহণ করেননি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি নির্দেশ দিয়েছেন, এলাকায় ফিরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কোরবানী ঈদ করতে।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, গরুর মালিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। এছাড়া সোহাগ মৃধা ও তার পরিবারের জন্য ঈদ উপহার দিয়েছেন বিএনপি চেয়ারপারসন।

উল্লেখ, বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৮টার দিকে ঢাকঢোল পিটিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।

জানা গেছে, প্রায় ৩৫ মণ ওজনের ১০ ফুট লম্বা ও ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার বিশাল এই গরুটি দেখে মুগ্ধ এলাকাবাসী। গরুটি কুচকুচে কালো রং এর হওয়ায় ভালোবেসে এ গরুটির নাম রাখেন ‘কালো মানিক’। সোহাগ মৃধা দীর্ঘ ৬ বছর যাবৎ পরিবারের অন্যান্য সদস্যদের মতো অতি যত্নে নিজ গোয়ালঘরে লালন-পালন করেন গরুটি। এক সময় ১০ লাখ টাকা দাম উঠলেও তিনি গরুটি বিক্রি করেননি।

সোহাগ মৃধা জানান, বেগম জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রীই নন, তিনি একজন মা ও দেশের গর্ব। তার প্রতি আমার অসীম শ্রদ্ধা ও ভালোবাসা থেকে এই উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা বিক্রির জন্য নয়। এটা শুধুমাত্র তাকে দেওয়া আমার উপহার। তিনি গ্রহণ করবেন কিনা জানি না।

অবশেষে আলোচিত সেই ‘কালো মানিক’ বৃহস্পতিবার রাত ১১ টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে এসে পৌঁছে।

বেগম খালেদা জিয়া সোহাগ মৃধার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেও তার দেওয়া উপহার ‘কালা মানিক’ গ্রহণ করেননি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর