শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের বিপুল ভোটে জয়, সমর্থকদের উচ্ছ্বাসে মুখর এলাকা রাজনৈতিক ব্যক্তিদের সাংবাদিক পাসকার্ড; পাসকার্ড বিতরণে ব্যাপক অনিয়ম Nawazuddin Siddiqui Recalls How Rajpal Yadav’s Home Was A ‘Langar’ For Struggling Actors | Bollywood News বিমানবন্দরে আটক জামায়াত নেতাকে জব্দকৃত ৭৪ লাখ টাকাসহ পরিবারের কাছে হস্তান্তর T20 World Cup: Motie magic sinks England in Mumbai after Sherfane Rutherford’s 76 | Cricket News দৌলতপুরে বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার গাজীপুর ১আসন নির্বাচনী সরঞ্জাম বিতরণ জাতীয় নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করলেন বিভাগীয় কমিশনার চীন-বাংলাদেশ সম্পর্ক বহিরাগত শক্তি দ্বারা প্রভাবিত হবে না: চীনা দূতাবাস পার্বত্য ২১৩ ভোটকেন্দ্রে পাঁচ স্তরের নিরাপত্তা, ২০ দুর্গম কেন্দ্রে বিশেষ নজরদারি

কালিগঞ্জের কৃতি সন্তান এ্যাডঃ আমজাদ হোসেন আর নেই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৩ সময় দেখুন
কালিগঞ্জের কৃতি সন্তান এ্যাডঃ আমজাদ হোসেন আর নেই

আব্দুর রহিম, সাতক্ষীরা ব্যুরো:

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কালিগঞ্জের কৃতি সন্তান সিনিয়র আইনজীবী সরদার আমজাদ হোসেন আর আমাদের মাঝে নেই, সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন । তিনি দীর্ঘদিন লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯ টা ২৫ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।(ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন) তিনি মৃত্যু কালে একপুত্র, দুই কন্যা, স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

এ্যাডঃ আমজাদ হোসেনের গ্রামের বাড়ি কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নে তিনি কালিগঞ্জ তথা সাতক্ষীরা জেলার মানুষের অনেকদিন ধরে আইনি সেবা দিয়ে গেছেন। বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ আমজাদ হোসেনের মৃত্যুতে কালিগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি, জার্নালিস্ট এঢাসোসিয়েশন ও জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে গভীর শোক ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন। সেইসাথে বর্ণাঢ্য জীবনের অধিকারী সরদার আমজাদ হোসেন এর আত্মার শান্তি কামনায় মহান সৃষ্টিকর্তার দরবারে দোয়া চেয়েছেন। শুক্রবার আসরের নামাজবাদে মরহুমের জানাজার নামাজ শেষে গ্রামের বাড়ি কালিগঞ্জের পশ্চিম নারায়নপুরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর