সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে এস আলম গ্রুপের সীমানাপ্রাচীর ভেঙে অবৈধ দখল উচ্ছেদ কর্ণফুলীতে বিতর্ক উৎসবের উদ্বোধন, দিনব্যাপী কর্মশালা সম্পন্ন ‘আজকের বিতার্কিকরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে’ হামলাকারী রাবি ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসিটিভি ফুটেজ ডিলিট করল প্রভোস্ট ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯০২ দাসত্ব বরণ নয় বরং প্রযুক্তির উপর করতে হবে রাজত্ব চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী Mohsin Khan-Tamanna Married In Los Angeles? YRKKH Actor’s Cryptic Post Has Fans Saying ‘Mr And Mrs Khan’ | Television News R Praggnanandhaa: ‘I had fever, was not high on energy’: R Praggnanandhaa after double medals at Chess Olympiad | Exclusive | Chess News দুর্গাপূজায় কেউ দুরভিসন্ধি করলে সরকার সহ্য করবে না: ইশরাক মোবাইলের পর্দায় আটকে থাকা একটি প্রজন্ম!

কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯০ সময় দেখুন
কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক  কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

শিল্পাঞ্চল গাজীপুরের কালিয়াকৈরে তীব্র গ্যাসসংকটে মুখ থুবড়ে পড়েছে শিল্পকারখানা। টানা ১০-১৫ দিন ধরে গ্যাসের চাপ না থাকায় ভাড়া কৃত সিলেন্ডার গ্যাস দিয়ে চালাই গার্মেন্টস, ডাইং, সিরামিক, স্টিলসহ বড় কারখানাগুলোর উৎপাদন বন্ধ। ফলে হাজারো জমি বেকার, শ্রমিক ছাঁটাইয়ের শঙ্কা এবং ব্যাংক ঋণের কিস্তি দিতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন উদ্যোক্তারা।

সরেজমিনে দেখা যায়, কালিয়াকৈর ও চন্দ্রা শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানায় মেশিন নীরব। যেসব কারখানা টেনেটুনে চালু আছে সেখানেও গ্যাসের চাপ কম থাকায় উৎপাদিত পণ্যের গুণগত মান কমে গেছে। ডাইং কারখানায় কাপড়ের রং ঠিকমতো আসছে না, সিরামিকে পণ্য ফেটে যাচ্ছে।একজন গার্মেন্টস মালিক বলেন, গ্যাস না থাকায় বয়লার চলছে না। যে ৪০% উৎপাদন করছি তার মানও খারাপ। বিদেশি বায়ার অর্ডার বাতিল করছে। এই পণ্য ধ্বংস করা ছাড়া উপায় নেই।
গ্যাসসংকটের কারণে ছোট-বড় কারখানা বন্ধ থাকায় হাজারো কারখানার জমি এখন বেকার পড়ে আছে। কারখানা না চলায় মালিকরা ঘর ভাড়া দিতে পারছেন না। অন্যদিকে ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে কারখানা করা উদ্যোক্তারা কিস্তির চাপে আত্মহত্যার মতো অবস্থা।

মো.রফিকুল ইসলাম কারখানা মালিকবলেন,ব্যাংক থেকে ৫ কোটি টাকা লোন নিয়ে ফ্যাক্টরি করেছি। ২ মাস ধরে গ্যাস নাই। প্রোডাকশন নাই, ইনকাম নাই। ব্যাংক প্রতিদিন ফোন দেয়। ছেলেমেয়ের স্কুলের বেতন দিতে পারছি না।
কারখানা বন্ধ থাকায় কয়েক হাজারের বেশি শ্রমিক বেকার হয়ে পড়ার আশঙ্কা। অনেক কারখানা অর্ধেক বেতনে ছুটি দিয়েছে।

একজন শ্রমিক বলেন,১৫ দিন ধরে কাজ নাই। বাসা ভাড়া, বাজারের টাকা কই পাব? মালিকও বলছে গ্যাস নাই, কী করব?

তিতাস গ্যাস সূত্র জানায়, কালিয়াকৈরে শিল্প ও আবাসিক মিলে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ১৫০ মিলিয়ন ঘনফুট। কিন্তু বর্তমানে সরবরাহ হচ্ছে ৪০-৫০ মিলিয়ন ঘনফুট। জাতীয় গ্রিডে গ্যাসের অপ্রতুলতার কারণে রেশনিং করে এই সরবরাহ দেওয়া হচ্ছে।

গাজীপুর চেম্পার অফ কমার্সের নেতৃবৃন্দরা বলেন, গ্যাস ও বিদ্যুৎসংকটের কারণে শিল্পোদ্যোক্তারা যে ক্ষতির মুখে পড়েছেন তা অপূরণীয়। সরকারের কাছে দাবি, আগামী ৩ মাসের ব্যাংক কিস্তি, সুদ ও জরিমানা মওকুফ করতে হবে। পাশাপাশি শিল্প এলাকায় গ্যাস সরবরাহ অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করতে হবে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম ফখরুল হোসেন বলেন,বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কালিয়াকৈর দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল। এখানে গ্যাসের অভাবে উৎপাদন বন্ধ থাকলে জাতীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। দ্রুত গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য জোর তাগাদা দেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর