মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩০১ সময় দেখুন
কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুর কালিয়াকৈর থানার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা এলাকার গজারি বনের ভেতর থেকে মশিউর রহমান(৫০)নামের এক ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানার মৌচাক ফাঁড়ির পুলিশ। জানা গেছে, শনিবার সকালে স্থানীয়রা ওই বনের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ হওয়ার কারণ খুঁজতে গিয়ে গলায় রশি পেঁচানো অবস্থায় গজারি গাছে অর্ধ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে কালিয়াকৈর থানায় খবর দিলে কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং মরদেহ সনাক্তের জন্য পিবিআই এর সহযোগিতায় নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত হয়। নিহত মশিউর রহমান(৫০) রংপুর জেলার গঙ্গাচড়া থানার রাজ বলল গ্রামের মৃত হাজী আমজাদ হোসেনের ছেলে। নিহত মশিউর রহমান কালিয়াকৈর উপজেলার সফিপুর জিএম গার্মেন্টসের স্টোর অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মৌচাক বাড়ির পুলিশের উপ-পরিদর্শক ওমর ফারুক জানান, লাশ উদ্ধার করে পরিচয় সনাক্তের পর ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে । এ ব্যাপারে আইনগত বিষয়ে প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর