রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘কালো পতাকা মিছিলের নামে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩০ সময় দেখুন
‘কালো পতাকা মিছিলের নামে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি কালো পতাকার নামে মিছিল করে নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এরা আইনের শাসনকে বাধাগ্রস্ত করতে চায়। বিএপি-জামায়াত চক্র দেশের অর্থনীতির সমৃদ্ধির পথকে বাধাগ্রস্ত করে মানুষের দুঃখ বাড়াতে চায়।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মতিঝিল আইডিয়াল স্কুল সংলগ্ন প্রাঙ্গণে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে নাছিম বলেন, বিএনপি-জামায়াত দেশের মানুষের কষ্টকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। এরা সাম্প্রদায়িক অশুভ শক্তি।এরা দেশের মানুষকে বিপথগামী ও বিপদে ফেলে সন্ত্রাস ছড়িয়ে দিয়ে অগণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে শাসন কায়েম করতে চায়।

তিনি বলেন, দেশের মানুষের হৃদয় থেকে এদের চিরতরে মুছে ফেলতে হবে। এরা গণতান্ত্রিক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে চিরতরে ধ্বংস করতে চায়। এরা দেশের ১৬ কোটি মানুষের শত্রু।

তিনি আরও বলেন, বিএনপি জামাতকে আমাদের প্রতিরোধ করতে হবে। এদেরকে প্রতিরোধের মাধ্যমে দেশকে শেখ হাসিনার নেতৃত্বে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। যারাই সন্ত্রাস করবে, বিশৃঙ্খলা চালাবে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে তাদের মোকাবিলা করতে হবে।

নাছিম বলেন, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশকে ও দেশের মানুষকে ভালোবাসেন। তিনি সন্ত্রাসীদের মোকাবিলা করে তাদের হাত থেকে দেশের মানুষদের রক্ষা করেন। মানুষের জীবন যাত্রার মান বৃদ্ধির জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করছেন। তার সঙ্গে দেশের জনগণ রয়েছে। জনগণের শক্তিতে বলিয়ান হয়ে তিনি দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করবেন।

১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ নওশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি ডা.দিলিপ রায়, কামাল চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ স্থানীয় কাউন্সিলর ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সারাবাংলা/এনআর/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর