বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’

কিয়েভে হামলা ব্যাপক মাত্রায় কমানোর ঘোষণা রাশিয়ার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২৫৮ সময় দেখুন
কিয়েভে হামলা ব্যাপক মাত্রায় কমানোর ঘোষণা রাশিয়ার


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভের আশেপাশে সামরিক কার্যক্রম উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস করার ঘোষণা দিয়েছে রাশিয়া। মঙ্গলবার (২৯ মার্চ) রাশিয়ার উপ-প্রতিরক্ষা মন্ত্রী অ্যালেক্সান্ডার ফোমিন এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেন প্রতিনিধিদলের বৈঠকের ঠিক আগে এ ঘোষণা দেন রুশ মন্ত্রী। তবে তিনি জানান, এ বিষয়ে আরও বিস্তারিত ঘোষণা ইস্তাম্বুলের আলোচনা শেষে দেওয়া হবে।

আগামীতে কিয়েভে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়ে সাংবাদিকদের ফোমিন বলেন, আমরা আশা করি, কিয়েভে মূল সিদ্ধান্ত নেওয়া হবে এবং আরও স্বাভাবিক কাজের জন্য শর্ত তৈরি করা হবে। যুদ্ধবন্দীদের সঙ্গে মানবিক আচরণসহ জেনেভা কনভেনশন সম্পূর্ণরূপে মেনে চলার ব্যাপারেও সিদ্ধান্ত হবে বলে আমরা আশা করি।

রাশিয়ার এমন সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে ফোমিন বলেন, ইউক্রেনের নিরপেক্ষতা এবং পারমাণবিক অস্ত্রহীন অবস্থার তৈরির শর্তে একটি চুক্তি প্রস্তুতি সংক্রান্ত আলোচনা চলছে। সেইসঙ্গে ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি প্রদানের বিষয়েও ব্যবহারিক পর্যায়ে প্রবেশ করতে রাশিয়া কিয়েভে হামলা হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে।

ফোমিন বলেন, কিয়েভের আশেপাশে সামরিক কার্যক্রম হ্রাস করার কারণে পারস্পরিক আস্থা বাড়বে এবং আলোচনার পথ আরও বিকশিত হবে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর