মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

কীভাবে বানাবেন এগ চিকেন রোল, egg chicken roll recipe– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ জুন, ২০২১
  • ৩৬৮ সময় দেখুন
কীভাবে বানাবেন এগ চিকেন রোল, egg chicken roll recipe– News18 Bangla


চিকেন রোল খেতে আমরা লখনউ থেকে শিখলেও এগ চিকেন রোল একেবারেই কলকাতার সংযোজন৷ আজ শিখে নিন সেই কলকাতা স্টাইল এগ চিকেন রোলের রেসিপি৷

কী কী লাগবে

বোনলেস চিকেন থাই-১৫ টুকরো
পেঁয়াজ-১টা বড় (মিহি করে কুচনো)
দই-২ টেবল চামচ
আদা, রসুন বাটা- ১ টেবল চামচ
তন্দুরি মশলা- ৩ টেবল চামচ
লাল লঙ্কা গুঁড়ো- ১ টেবল চামচ
গোলমরিচ গুঁড়ো- ২ চা চামচ
তেল-১/৪ কাপ
ময়দা- দেড় কাপ
নুন-সামান্য
তেল-২ চা চামচ
হালকা গরম জল-পরিমাণ মতো
লেবুর রস- ১ চা চামচ
ডিম-৪টে
কাঁচা লঙ্কা-৩টে কুচনো
নুন
চাট মশলা-১ চা চামচ

কীভাবে বানাবেন

চিকেন দই, নুন, তন্দুরি মশলা, লঙ্কা গুঁড়ো, আদা-রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রাখুন ১ ঘণ্টা৷ একটা পাত্রে ময়দা, নুন, তেল ও হালকা গরম জল দিয়ে নরম করে মেখে ২-৩ মিনিট রেখে দিন৷ ময়দা মাখার ওপরে তেল মাখিয়ে ২০ মিনিট রাখুন৷ একটা বাটিতে কিছুটা পেঁয়াজ কুচি, চাট মশলা, কাঁচা লঙ্কা কুচি, লেবুর রস মিশিয়ে ২০ মিনিট রাখুন৷ প্যানে ২-৩ টেবল চামচ তেল গরম করুন৷ ম্যারিনেট করা চিকেন দিয়ে চড়া আঁচে ৩-৪ মিনিট নাড়ুন৷ বাকি পেঁয়াজ কুচি ও ক্যাপসিকাম কুচি দিয়ে ২ মিনিট মাধারি আঁচে নেড়ে নিন৷ ডিম নুন ও গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিন৷

ময়দা মাখা থেকে লেচি করে পরোটা বেলে নিন৷ তাওয়া গরম করে পরোটা দুপিঠ হালকা করে ভেজে নিন৷ এবার তাওয়ায় আরেকটু তেল দিয়ে ফেটানো ডিম দিয়ে তার ওপরে পরোটা চাপা দিন৷ তার ওপর সামান্য তেল ছড়িয়ে দিন৷ ডিম সমেত পরোটা উল্টে ভেজে নিন৷ পরোটার ওপর প্রথমে চিকেন সাজান, তা ওপর পেঁয়াজ, চাট মশলার মিশ্রণ দিন৷ লেবুর রস ছড়িয়ে মুড়ে নিন৷ কাগজ দিয়ে রোল মুড়ে নিলেই তৈরি এগ চিকেন রোল৷







Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর