রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
Knight Riders survive Shubman Gill scare: KKR crack GT code to keep playoff hopes breathing সিনহার জানাজায় থাকবেন প্রধানমন্ত্রী ঈদগড় ইউনিয়ন এর পাশ্ববর্তী ক্যাংগারবিলে তিন দিন ব্যাপি বলি খেলায় চ্যাম্পিয়ান কুতুবদিয়ার বলি মিরাজ। কুতুবদিয়ার সী-ট্রাক নিয়ে আলোচনা: নতুন জাহাজ না আসা পর্যন্ত থাকছে ‘এসটি নিঝুমদ্বীপ’ Yash’s Toxic Delay Has ‘Valid Reasons’, Says Tara Sutaria: ‘Definitely Worth The Wait’ | Bollywood News ইপসা’র কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়ন ও ক্ষমতায়নে এনজিও সমূহের গুরুত্ব অপরিসীম কোরবানির পশু থেকে ছড়াতে পারে প্রাণঘাতী রোগ, সতর্ক করলেন বাকৃবি অধ্যাপক যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে সম্মত ইসরায়েল-লেবানন ভূঞাপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ধর্ষণচেষ্টা ঘটনায় জাবিতে সংবাদ সম্মেলন, ১৪ দফা সিদ্ধান্ত ঘোষণা

কুমিল্লায় ট্রেনে পাথর নিক্ষেপ, শিশুসহ ৩ যাত্রী আহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ২৪৩ সময় দেখুন
কুমিল্লায় ট্রেনে পাথর নিক্ষেপ, শিশুসহ ৩ যাত্রী আহত


কুমিল্লা প্রতিনিধি::

ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে কুমিল্লায় পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। দুষ্কৃতিকারীদের ছোঁড়া পাথরের আঘাতে শিশুসহ তিন যাত্রী আহত হয়েছেন।শুক্রবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার বানাশুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী গামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকা-চট্টগ্রাম রেল সড়ক দিয়ে কুমিল্লার বানাশুয়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। এতে ৬০১৭ নম্বর বগির জানালার গ্লাস ভেঙে পাথর ভিতরে ঢুকে যায়। এ সময় পাথরের আঘাতে ট্রেন যাত্রী শিশু নুসরাত জাহান মুন (৮) ও কামরুল হাসান মিরু (৫০) আহত হন।

যাত্রীরা ট্রেনের এটেনডেন্ট বদিউল আলমকে জানালে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করেন। এরপর ট্রেনটি লাকসাম পৌঁছালে যান্ত্রিক বিভাগের কর্মচারীরা ক্ষতিগ্রস্ত গ্লাসের ওপর একটি কাগজ লাগিয়ে দেন।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাটি শুনেছি। এ বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি।

তবে তিনি আরো বলেন ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের আটকের চেষ্টাও চলছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom