রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত এনসিপির কমিটি ১৭৫টি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন


ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে তাদের সাংগঠনিক কাঠামো জোরদার করছে। এরই মধ্যে দলটি কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বমোট ১৭৫টি কমিটি গঠন করেছে বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় দফতর।

সোমবার (১৬ জুন) এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে দলটি কেন্দ্রীয় কাঠামোর অধীনে ১৩টি সেল, ১০টি কার্যকরী উইং, ৩০টি জেলা কমিটি, ১২০টি উপজেলা কমিটি এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২টি পূর্ণাঙ্গ মহানগর কমিটি গঠন করেছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের শর্ত পূরণে ধারাবাহিকভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে এনসিপি। স্থানীয় পর্যায়ে কমিটি গঠনের পাশাপাশি দলীয় গঠনতন্ত্র, কর্মপরিকল্পনা ও নীতিমালা সংহতকরণ প্রক্রিয়াও চলমান রয়েছে।

সালেহ উদ্দিন সিফাত বলেন, ‘দেশজুড়ে আমরা একটি কার্যকর ও অংশগ্রহণমূলক রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্র, স্বচ্ছতা ও জনঅংশগ্রহণকে প্রাধান্য দিয়ে আমরা দলকে এগিয়ে নিতে চাই।’

দলীয় সূত্রে জানা যায়, আগামী কয়েক মাসের মধ্যেই অবশিষ্ট উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের কাজ সম্পন্ন করে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়া হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর