রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

কোনো পথেই সরকার পালানোর সুযোগ পাবে না: মান্না

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১১৮ সময় দেখুন
কোনো পথেই সরকার পালানোর সুযোগ পাবে না: মান্না


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের ক্ষমতা নির্বাচন কমিশন থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করার এই প্রক্রিয়া দেশের নির্বাচন ব্যবস্থার কফিনে আরেকটি পেরেক।

মঙ্গলবার (১৩ জুন) দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

গণতন্ত্র মঞ্চের এই শীর্ষ নেতা বলেন, ‘এমনিতেই বর্তমান নির্বাচন কমিশন সরকারের তল্পিবাহক; অনুগত কর্মীর মত আচরণ করে আসছে। সরকারের নির্দেশ বাস্তবায়নই তাদের একমাত্র কাজ। তারপরও সরকার ভরসা করতে পারছে না। নির্বাচন কমিশনের ক্ষমতা সম্পূর্ণভাবে খর্ব করতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন, বাতিল, সংশোধনের ক্ষমতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ নির্বাহী বিভাগের হাতে নিচ্ছে অবৈধ ক্ষমতাসীন ভোট ডাকাত সরকার।’

এসব পাঁয়তারা করে লাভ হবে না বলে সরকারকে হুঁশিয়ার করে মান্না বলেন, ‘সরকারের পায়ের নিচে মাটি নেই। মাথার উপরের আকাশও ভেঙে পড়ছে। জলপথ, স্থলপথ, আকাশপথ – কোনো পথেই সরকার পালানোর সুযোগ পাচ্ছে না। একদিকে দেশের জনগণ জেগে উঠছে, বিরোধী রাজনৈতিক দলগুলো যুগপৎ ধারায় গণআন্দোলন গড়ে তুলছে; অন্যদিকে সারা পৃথিবীর গণতন্ত্রকামী রাষ্টগুলো এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। সরকার এবং সরকারি দলের পালানোর পথও সংকুচিত হয়ে আসছে।’

অবিলম্বে অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘এখনই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ঘোষণা করুন। অন্যথায় আমরা জনগণকে সঙ্গে নিয়ে সেই প্রক্রিয়া ঘোষণা করব। তখন ক্ষমতা এবং রাজনীতি দুটোই হারাতে হবে।’

সারাবাংলা/এএইচএইচ/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর