মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
IPL 2026: ‘It’s not a Hardik Pandya problem’- MI skipper hits back on Jasprit Bumrah debate | Cricket News কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা চট্টগ্রামের খাতুনগঞ্জে খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট নিরসনে কোস্ট গার্ডের অভিযান চীনের ‘ওয়ান চায়না পলিসি’তে মির্জা ফখরুলের সমর্থন Is Thalapathy Vijay’s Divorce With Sangeetha Delayed To June 15, 2026? Here’s What We Know | Tamil Cinema News বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির গভীর শ্রদ্ধা ও জাতি গঠনে তাঁর আদর্শ ধারণের আহ্বান কর্ণফুলীতে ২৬০০০ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউএইচএফপিও ডা. রেজাউল হাসান গুরুতর আহত ইরানে ২ ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর কর্ণফুলীতে ৩১২ কোটি টকার অবৈধ জাল জব্দ

‘কোনো বাধাই খুলনা সমাবেশের জনস্রোত রুখতে পারবে না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৮২ সময় দেখুন
‘কোনো বাধাই খুলনা সমাবেশের জনস্রোত রুখতে পারবে না’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: কোনো বাধাই খুলনার বিভাগীয় সমাবেশের জনস্রোতকে রুখতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৯ অক্টোবর) বিকেলে গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘২০ দলীয় জোটের দুই শরিক ‘জাতীয় দল’ ও ‘ইসলামিক পার্টির’ সঙ্গে দ্বিতী দফা বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘সমাবেশে এসবের (পরিবহন ধর্মঘট) এতটুকু প্রভাব পড়বে না। ময়মনসিংহে আপনারা দেখেছেন কীভাবে মানুষ এসেছে। ট্রলারে করে, নৌকায় করে- বিভিন্নভাবে। রিকশায় করে রিকশাওয়ালারা মানুষ নিয়ে এসেছে। ভাড়া পর্যন্ত নেয়নি। এটাই হচ্ছে জনগণের অংশগ্রহণ।’

‘তারা (ক্ষমতাসীনরা) যতই গাড়ি বন্ধ করুক, যা কিছু করুক একইভাবে জনগণ গণতন্ত্রের দাবিতে উপস্থিত হবে খুলনার সমাবেশে। আমরা কোনো প্রতিবন্ধকতা, কোনো হরতাল মানব না। আমরা কোনো কারফিউও মানব না, আমরা সেখানে (সমাবেশ) উপস্থিত হবোই’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী ২২ অক্টোবর খুলনার সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। এই সমাবেশকে সামনে রেখে মালিক শ্রমিক সংগঠনগুলো ২১ ও ২২ অক্টোবর খুলনা থেকে সব বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে।

সরকারি দলের শীর্ষ পর্যায় থেকে সভা-সমাবেশে বাধা না দেওয়ার কথা বলা হলেও কেন এই প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আজ পর্যন্ত কী আওয়ামী লীগ তাদের কোনো কথা রাখতে পেরেছে? রাখতে পারেনি। কারণ তারা বিশ্বাসই করে যা বলব, তা করব না। সুতরাং আওয়ামী লীগকে বিশ্বাস করার কোনো কারণ নেই।’

‘বিএনপি আরেকটা ১/১১ সৃষ্টির দিবা স্বপ্ন দেখছে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ রকম বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘(১/১১) ওরা করেছে তো। সেই অভ্যাস তাদের আছে। সেজন্য তারা এই কথা মনে করে।’

‘আমরা কোনো দিবা স্বপ্ন দেখি না। আমরা স্বপ্ন দেখি একটা গণতান্ত্রিক বাংলাদেশের। আমরা স্বপ্ন দেখি মানুষের ভোটাধিকার নিশ্চিত করার। আমরা স্বপ্ন দেখি সত্যিকার একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করার’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘আওয়ামী লীগও রাজপথে নামবে’- এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ওখানে তো কোনো আপত্তি নাই। উনাদের সেই গণতান্ত্রিক অধিকার আছে। উনারা রাজপথে নামতেই পারেন। কিন্তু সেইসঙ্গে সমস্ত বিরোধী দলকে তাদের অধিকার নিশ্চিত করতে হবে। এটা সরকার হিসেবে তাদের দায়িত্ব।”

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকেল ৪টায় প্রথমে জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা এবং বিকেল ৫টায় ইসলামিক পার্টির চেয়ারম্যান আবু তাহের চৌধুরীর সঙ্গে দলীয় নেতাদের নিয়ে দ্বিতীয় দফায় সংলাপে বসেন বিএনপি মহাসচিব। দু’টি বৈঠকেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

জাতীয় দলের অন্য সদস্যরা হলেন- রফিকুল ইসলাম, শামসুল আহাদ, সারোয়ার আলম, লুৎফুল হাবিব, মাসুদ চৌধুরী, সাইফুল আলম রুমেল, শহীদ আলী, বেলায়েত হোসেন শামীম, আতিকুর রহমান ও মো. রফিকুল ইসলাম।

ইসলামিক পার্টির প্রতিনিধি দলের সদস্যরা হলেন- আবুল কাসেম, এজাজ হোসেন, সিদ্দিক আহমেদ নোমান, সাখাওয়াত হোসেন চৌধুরী, আব্দুর রহমান, আদেল উদ্দিন মাহমুদ, সুজন মাহমুদ ও সাইফুর রহমান।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom