বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক ১৯৯ দিনে হাম ও হামের উপসর্গে মৃত্যু ১১০৪ বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত

‘কোভ-ইরান বারাকাত’ ভ্যাকসিন নিলেন খামেনি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৩৫২ সময় দেখুন
‘কোভ-ইরান বারাকাত’ ভ্যাকসিন নিলেন খামেনি


আন্তর্জাতিক ডেস্ক

ইরানের নিজস্ব তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন নিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার (২৫ জুন) সকালে ‘কোভ-ইরান বারাকাত’ নামক করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোতে এখবর প্রকাশ হয়েছে।

পার্স নিউজের খবরে বলা হয়, ভ্যাকসিন নেওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘আমি বিদেশি ভ্যাকসিন নিতে ইচ্ছুক ছিলাম না। এ কারণেই ভ্যাকসিন নিতে এতদিন অপেক্ষা করেছি। দেশেই যখন রোগ প্রতিরোধ ও চিকিৎসার সুযোগ আছে তাহলে তা কেন কাজে লাগাবো না?’

পার্স নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, নিজ দেশে ভ্যাকসিন তৈরির ব্যাপারটিকে জাতীয় গর্ব হিসেবে আখ্যায়িত করেছেন খামেনি।

এর আগে গত জানুয়ারিতে ইরানের সর্বোচ্চ নেতাকে মার্কিন কোম্পানি ফাইজার বা মডার্নার ভ্যাকসিন নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল বলে উল্লেখ করা হয় ইরানি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে। তবে সেসময় মার্কিন ভ্যাকসিনগুলো বিশ্বাসযোগ্য নয় উল্লেখ করে নিজ দেশে তৈরি ভ্যাকসিনের অপেক্ষা করেন ৮২ বছর বয়েসি এ নেতা।

গত ডিসেম্বরে ইরানের কোভ-ইরান বারাকাতের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। সেদেশের প্রায় ২৪ হাজার স্বেচ্ছাসেবীর শরীরের এ ভ্যাকসিন প্রয়োগ করা হয়। পরে ভ্যাকসিনটিকে জরুরি ব্যবহারের অনুমোদন দেয় তেহরান।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর