বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :

কোমরের ব্যথায় কাবু হয়ে পড়ছেন? ঘরোয়া টোটকাতেই আরাম মিলতে পারে, জেনে নিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১২৪ সময় দেখুন
কোমরের ব্যথায় কাবু হয়ে পড়ছেন? ঘরোয়া টোটকাতেই আরাম মিলতে পারে, জেনে নিন


কোমরে ব্যথার সমস্যায় ভোগেন এমন মানুষের সংখ্যাকম নেই। কোমরে ব্যথার কারণে ঠিক করে হাঁটা চলা করতে পারেন না অনেকেই। কিন্তু কিছু ঘরোয়া টোটকা মানলে সহজেই কোমরে ব্যথা থেকে রেহাই মিলতে পারে।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের মতে, 80 শতাংশেরও বেশি মানুষ অল্প বয়স থেকেই কোমর বা পিঠের ব্যথায় ভোগেন।  আসুন জেনে নেওয়া যাক কোমরে ব্যথা থেকে বাঁচার কিছু  সহজ উপায়।

আরও পড়ুন: দাঁতের পোকায় নাজেহাল? মুখের দুর্গন্ধও দূর করবে এই ঘরোয়া হার্বাল পাউডার, জেনে নিন

যোগ ব্যায়াম অভ্যাস- কোমর ব্যথা থেকে মুক্তি পেতে, নিয়মিত যোগ ব্যয়াম করা যেতে পারে। আসলে যোগ  ব্যয়াম অভ্যাস করলে এন্ডোরফিন নামক একটি পদার্থ শরীরে নিঃসৃত হয় যা কোমর বা পিঠের ব্যথা বেদনা উপশমে সাহায্য করে।

আরও পড়ুন: হাঁটু পর্যন্ত লম্বা ও ঘন চুল দেবে এই জল! খাটনি ছাড়াই বাড়িতে বানানোর পদ্ধতি জেনে নিন

ঠিক করে বসা- সারাদিন অফিসের কাজে দীর্ঘক্ষণ ধরে চেয়ারে বসে থাকতে হয় যার ফলে  পিঠে ও কোমরে ব্যথা শুরু হয়। এক্ষেত্রে চেয়ারে কুঁজো হয়ে বসা চলবে না এবং ল্যপটপ বা কম্পিউটার থেকে খুব বেশি দূরত্বে বসে ঝুঁকে কাজ করা চলবে না। এ ছাড়াও, ঘাড় একেবারে সোজা রাখতে হবে। এতে কোমর ব্যথা এড়ানো যেতে পারে।

ঠান্ডা ও গরম সেঁক- তীব্র কোমর ব্যথা থেকে তাত্ক্ষণিক উপশম পেতে গরম এবং ঠান্ডা ব্যাগ ব্যবহার করা যেতে পারে। এই পরিস্থিতিতে কোল্ড ব্যাগ দিয়ে কোমরে সেঁক দেওয়া যেতে পারে। এতে শুধু ব্যথাই কম হয় না, কোমরে ফোলা ভাব থাকলে তাও কমে যেতে পারে। আবার, গরম জলে তোয়ালে ভিজিয়ে রাখার পরে, কোমরে সেঁক দেওয়া যেতে পারে। এটি সম্পূর্ণরূপে ব্যথা উপশম করে।

তেল মালিশ- কোমর ব্যথা থেকে মুক্তি পেতে ইউক্যালিপটাস তেলের ব্যবহার খুবই উপকারী। এক্ষেত্রে ১ বালতি হালকা গরম জল নিতে হবে। এবার এই জলে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিয়ে এই জল দিয়ে স্নান করতে হবে।  এতে পিঠের ব্যথাও কমবে। এর পাশাপাশি শরীরের স্নায়ুতেও বেশ আরাম অনুভব হবে।

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Published by:Anulekha Kar

First published:

Tags: Back Pain, Lifestyle



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর