শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

ক্ষমতায় গেলে জাতীয় সরকার: ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১২১ সময় দেখুন
ক্ষমতায় গেলে জাতীয় সরকার: ফখরুল


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বরিশাল: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে বাঁচাতে হলে সব ধরনের বিভেদকে কবর দিতে হবে। দেশ ও মানুষের কল্যাণে জাতীয়তাবাদী শক্তি বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। আমরা ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করব। আমরা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন নই, আমরা জনগণের সঙ্গে আছি ও থাকব।

শনিবার (৫ নভেম্বর) বিকেলে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। দেশের সবাই মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছে। সবাই স্বপ্ন দেখেছিল একটি সুন্দর দেশ গড়ার। কিন্তু আওয়ামী লীগ একে একে আমাদের সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। সব স্বপ্ন ধ্বংস করে দিয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের নামে অসংখ্য মামলা হয়েছে এবং তাদের ওপর হামলা হয়েছে। হামলা এবং মামলা হচ্ছে তাদের (আওয়ামী লীগ) একটি বড় অস্ত্র। তারা যাদের ওপর হামলা করে আবার তাদের বিরুদ্ধেই মামলা দেয়।’

তিনি বলেন, ‘১৪-১৫ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতা চিরস্থায়ী করার একই স্বপ্ন দেখছে। তারা দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়। কিন্তু গণতন্ত্রের একটা খোলস বা মোড়ক রাখতে চায়।’

ক্ষমতায় গেলে জাতীয় সরকার: ফখরুল

ফখরুল বলেন, ‘আজ আওয়ামী লীগ বর্গির রূপ নিয়েছে। ভোটের অধিকার হরণ শুধু একবার নয়, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই ভোট চুরি করে। তারা সন্ত্রাস করবে, চুরি করবে— এটি হয় না। ২০১৪ সালে ও ২০১৮ সালে ভোট চুরি করে ক্ষমতায় এসেছে তারা। এখন আবার নতুন করে ভোট চুরির ফায়দা আঁটছে। কিন্তু শেখ হাসিনা, এ সরকারের অধীনে নির্বাচন হবে না। আমাদের অবস্থান খুবই পরিষ্কার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’

ফখরুল বলেন, ‘বিএনপি যতদিন ক্ষমতায় ছিল ততদিন দেশে উন্নয়ন হয়েছে। বিএনপি আমলে এই বরিশালেও অনেক উন্নয়ন হয়েছে। বিএনপির আমলে দেশে শুধু উন্নয়ন হয়। আর আওয়ামী লীগের আমলে দেশে দুর্ভিক্ষ হয়।’

গণসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান শাজাহান ওমর (বীর উত্তম), অ্যাডভোকেট জয়নুল আবেদীন, আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। সমাবেশের সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। সঞ্চালনা করেন মহানগর সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ।

বিভাগীয় এ গণসমাবেশে বরিশাল মহানগর, জেলা, ঝালকাঠী, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলীয় নেতা-কর্মীরা আসেন।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর