সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

ক্ষমতার লোভে দেশের স্বাধীনতা বিক্রি করেনি বিএনপি: ইশরাক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৮০ সময় দেখুন
ক্ষমতার লোভে দেশের স্বাধীনতা বিক্রি করেনি বিএনপি: ইশরাক


ঢাকা: বিএনপি কখনো ক্ষমতার লোভে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করেনি বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে নবাবপুরে ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

ইশরাক হোসেন বলেন, ‘বিএনপি লোভ-লালসার রাজনীতি করে না। আমরা কখনো ক্ষমতার জন্য দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্ব বিসর্জন দিইনি। জনগণের অধিকার রক্ষাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।’

ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপির দীর্ঘ আন্দোলনের কথা তুলে ধরে তিনি বলেন, ‘গত ১৭ বছর ধরে বিএনপি নেতাকর্মীরা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু এসব সত্ত্বেও কেউ আন্দোলন থেকে পিছু হটেনি। তাদের এই ত্যাগ-তিতিক্ষার কারণেই আজ গণতন্ত্রে উত্তরণের পথ সুগম হয়েছে।’

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে ইশরাক বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোকে ঐক্যের শক্তিতে মাঠে থাকতে হবে।’

স্মরণসভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা প্রয়াত সাদেক হোসেন খোকার অবদান স্মরণ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর