শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

‘ক্ষমতার শেষ সময়ে এসে সরকার মরণ কামড় দিচ্ছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ২০৪ সময় দেখুন
‘ক্ষমতার শেষ সময়ে এসে সরকার মরণ কামড় দিচ্ছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ক্ষমতার শেষ সময়ে এসে সরকার ‘মরণ কামড়’ দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। যশোর জেলা যুবদলে সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান ধনিকে দুপুর ১২ টায় যশোর শহরের বেজপাড়ায় হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন মির্জা ফখরুল।

বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ‘অবৈধ সরকার ক্ষমতা চিরস্থায়ী করার প্রবল বাসনায় বিরোধী দলকে দমন করার হীন চক্রান্তের অংশ হিসেবে ধারাবাহিকভাবে হত্যা, নির্যাতন ও চাপাতি দিয়ে কোপানোর কর্মসূচি গ্রহণ করেছে। সরকারের প্রত্যক্ষ মদদে তাদের পালিত সন্ত্রাসীরা বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের একের পর এক হত্যা করছে। যশোর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান ধনিকে নির্মমভাবে হত্যা তারই একটি নারকীয় উদাহরণ মাত্র।

মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতার শেষ সময়ে এসে তারা এখন মরণ কামড় দিচ্ছে। ক্ষমতা হারানোর ভয়ে তাদের কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে। তাই সহিংস রক্তপাতের মধ্য দিয়ে নিজেদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের মাটিতে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। সময় আর বেশি নাই। এই সরকারের পতন অবশ্যম্ভাবী।’

সারাবাংলা/এজেড/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর