বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News Brazil vs India: Vinicius Jr, Raphinha set for historic Kolkata showdown | Football News ‘বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি-বিদ্যুৎ সংকট হবে না— এটা হতে পারে না’ লক্ষ্মীপুরে নকল ঘি বিক্রির অভিযোগে ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ৩৫০ কেজি নিম্নমানের ঘি ধ্বংস স্ত্রীর লাশ ঝুলে আছে ফ্যানের সাথে , স্বামী পলাতক সরকারি চাকরির ভাইভাতে নম্বর বৃদ্ধির প্রতিবাদে তিতুমীরে ছাত্রশক্তির মানববন্ধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৬৩ ৩ দেশে ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা, ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড জুলাইয়ের রক্তের সাথে বেঈমানি, দেশ চাঁদাবাজি-লুটপাটের বস্তিতে পরিণত: মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয় পরিষদ

‘ক্ষমতায় টিকে থাকতে আ.লীগ ভারতকে অনুরোধ করে না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৫৮ সময় দেখুন
‘ক্ষমতায় টিকে থাকতে আ.লীগ ভারতকে অনুরোধ করে না’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে কোনো অনুরোধ আওয়ামী লীগ করে না, করেনি। শেখ হাসিনা সরকারের পক্ষ থেকেও কাউকে দায়িত্ব দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যিনি (পররাষ্ট্রমন্ত্রী) এই কথা বলেছেন, তার ব্যক্তিগত অভিমত হতে পারে। এটা আমাদের সরকারের বক্তব্য নয়। দলেরও বক্তব্য নয়।’

শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে জন্মাষ্টমীর উৎসবের শোভাযাত্রার উদ্বোধনের আগে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ভারত আমাদের দুঃসময়ের বন্ধু। একাত্তরের রক্তের বন্ধনে আমরা আবদ্ধ। কিন্তু তাই বলে আমরা ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে কোনো অনুরোধ আওয়ামী লীগ করে না, করেনি। শেখ হাসিনা সরকারের পক্ষ থেকেও কাউকে দায়িত্ব দেওয়া হয়নি । আমাদের সমর্থন ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। বাইরের কেউ আমাদের ক্ষমতায় ঠিকিয়ে রাখতে পারবে না। আল্লাহর ইচ্ছা, জনগণের সমর্থনে আওয়ামী লীগ টিকে আছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও টিকে থাকবে বলে।’

পররাষ্ট্রমন্ত্রীর নাম উল্লেখ না করে তিনি আরও বলেন, ‘যিনি এই কথা বলেছেন, তার ব্যক্তিগত অভিমত হতে পারে। এটা আমাদের সরকারের বক্তব্য নয়। দলেরও বক্তব্য নয়। আমি এটা পরিস্কারভাবে সবাইকে জানিয়ে দিতে চাই। এতে করে ভারতও লজ্জা পায়। অহেতুক কথা বলে এটা নষ্ট করবেন না কেউ।’

সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা ভবিষ্যতেও আপনাদের সঙ্গে থাকবো। এখানে কোন দ্বিধা দ্বন্দ্বের অবকাশ নেই।’

বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে ছিটমহল বিনিময় করেছে। আরও দুই একটি সমস্যা আছে। আলোচনা চলছে, অগ্রগতি আসছে। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার সেপ্টেম্বরে ভারতে যাওয়ার কথা। তখন আমাদের পার্টনারশিপ আরও জোরদার করার বিষয়ে আলাপ-আলোচনা হবে— বলে আশা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পরে জন্মাষ্টমী উৎসবের শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন ওবায়দুল কাদের। শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর