শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

ক্ষমতা চিরস্থায়ী নয়, ইতিহাসের এ শিক্ষায় আস্থা রাখুন: আ স ম রব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৪ সময় দেখুন
ক্ষমতা চিরস্থায়ী নয়, ইতিহাসের এ শিক্ষায় আস্থা রাখুন: আ স ম রব


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ক্ষমতা চিরস্থায়ী নয়, ইতিহাসের এ শিক্ষার উপরই আমাদের সকলকে আস্থা স্থাপন করতে হবে। অন্যথায় রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে চরম ঝুঁকিতে পড়বে রাষ্ট্র, যা কোনো মহলেরই কাম্য নয়।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বুধবার (৮ সেপ্টেম্বর) ময়মনসিংহ বিভাগের সমন্বয় মিটিংয়ে এ মন্তব্য করেছেন।

তার বক্তব্যে আ স ম আব্দুর রব বলেন, প্রজাতন্ত্রের মালিক জনগণ, তাদের সম্মতির ভিত্তিতেই সরকার গঠিত হবে। জনগণের সম্মতি ছাড়া সরকারের বৈধতার আর কোনো উৎস নেই। সুতরাং ক্ষমতার উৎস জনগণ, সরকার নয়।

তিনি বলেন, রাষ্ট্রীয় সকল বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে নির্বাহী বিভাগের অধীনে এনে রাষ্ট্রের মৌল কাঠামো ধ্বংস করে এবং সর্বোপরি ভিন্ন মত ও পথের প্রতিবাদকে বল প্রয়োগে স্তব্ধ করে দিয়েও যে ক্ষমতা চিরস্থায়ী করা যায় না— এ বিবেচনা বোধ অনেকেরই নেই।

জেএসডি ময়মনসিংহ বিভাগের সমন্বয় কমিটির সমন্বয়ক ও সভাপতি এডভোকেট আবদুর রহমান মাস্টারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, কার্যকরী সাধারণ সম্পাদক জনাব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

সারাবাংলা/এএইচএইচ/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর