রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘ক্ষমা চেয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই সিইসির’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১১০ সময় দেখুন
‘ক্ষমা চেয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই সিইসির’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ক্ষমা চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পার পাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ। সোমবার (২৬ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার দোষ স্বীকার করে কেবল ক্ষমা প্রার্থনা করলেই হবে না। এ ধরনের দায়সাড়া গোছের ক্ষমা প্রার্থনা করে তিনি ঘটনাকে শেষ করতে চেয়েছেন। তিনি একজন প্রার্থীর মৃত্যু কামনা কীভাবে করলেন? শুধু মৃত্যু কামনা নয়, তিনি ফয়জুল করীমকে হত্যার চেষ্টা করেছেন, যা তার বক্তব্যে ফুটে উঠেছে।’

তিনি বলেন, ‘এই মিথ্যাবাদী সিইসিসহ পুরো নির্বাচন কমিশন বাতিল করতে হবে। এ ধরনের দলদাস দেশ ও জাতির জন্য ক্ষতিকর। যে দলদাস ক্ষমতাসীন দস্যুদের পক্ষ নিয়ে বিরোধী দলের মেয়র প্রার্থীর মৃত্যু কামনা করেন, সে আর যাই হোক স্বাধীন সার্বভৌম দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ ‘প্রধান নির্বাচন কমিশনার’ হিসেবে থাকার যোগ্যতা রাখেন না।’

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম হামলার শিকার হন। বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) প্রশ্ন করলে তিনি বলেন, ‘তিনি কি ইন্তেকাল করেছে?’

এমন বক্তব্যের পর ৫০০ কোটি টাকা ক্ষতিপুরণ চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে উকিল নোটিশ দেন ইসলাম আন্দোলননের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদত ফয়জুল করীম। উকিল নোটিশের পর সাংবাদিকদের মাধ্যমে দুঃখ প্রকাশ করেন সিইসি।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর