সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

খালেদা জিয়ার শোক বইয়ে চরমোনাই’র নায়েবে আমিরের সই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৫ সময় দেখুন
খালেদা জিয়ার শোক বইয়ে চরমোনাই’র নায়েবে আমিরের সই


ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আনুষ্ঠানিক শোক জানাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় শোক বইতে দলের পক্ষ থেকে শোকবার্তা দেন এবং বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত করে সমবেদনা জানান।

শোক বইয়ে শায়েখে চরমোনাই লিখেন, ‘দেশ একজন দেশপ্রেমিক নেতৃত্ব হারাল। আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার মাগফিরাতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি’।

শোক প্রকাশের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির। সেখানে তিনি বলেন, বাংলাদেশের একজন অভিভাবক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দেশবাসী শোকাহত। আমরাও শোক প্রকাশ করছি। তার পরিবার ও শোকাহত জনতার সঙ্গে সহমর্মিতা জানাচ্ছি। তিনি দীর্ঘদিন রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যু শূন্যতা তৈরি করবে। আমরা আশাবাদী, তার শূন্যস্থান আরেকজন দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে পূরণ করবেন।

সেসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারি মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা খলিলুর রহমান, কে এম শরীয়াতুল্লাহ উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর