শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

খালেদা জিয়ার জন্য প্রধানমন্ত্রীকে ‘মানবিক অনুরোধ’ জাফরুল্লাহ’র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ২৮১ সময় দেখুন
খালেদা জিয়ার জন্য প্রধানমন্ত্রীকে ‘মানবিক অনুরোধ’ জাফরুল্লাহ’র


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবিক অনুরোধ’ জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ অনুরোধ জানান। বিবৃতিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি একজন চিকিৎসক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের প্রতি মানবিক অনুরোধ করছি অসুস্থ খালেদা জিয়াকে জামিন দেওয়ার জন্য।’

ডা. জাফরুল্লাহ বলেন, ‘বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে আক্রান্ত। তার স্বাস্থ্যের অবনতি হয়েছে। ডায়াবেটিস পুরাপুরি নিয়ন্ত্রণের বাইরে। রক্তের হিমোগ্লোবিন অনেক কমে গেছে। বহু বছর ধরে আর্থ্রাইটিস, দাঁত ও চোখের সমস্যায় ভুগছেন। কিডনির ক্রিয়েটিনিন বর্ডার লাইন ক্রস করেছে। শরীরে কিছু প্যারামিটার অস্বাভাবিক আসায় তাকে নিবিড় চিকিৎসাধীন থাকতে হচ্ছে। তার শরীর প্রচণ্ড দুর্বল। করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছেন। পুনরায় হাসপাতালে ভর্তি ভালো লক্ষণ নয়।’

আরও পড়ুন- খালেদা জিয়া সিসিইউতে

‘এ অবস্থায় খালেদা জিয়ার প্রয়োজন উন্মুক্ত আলো-বাতাসে চলাফেরা করা এবং নিজের ইচ্ছামতো চিকিৎসা নেওয়া। তার সবচেয়ে বড় প্রয়োজন জামিন। শারীরিক অবস্থা, বয়স, রাজনৈতিক এবং সামাজিক দিক বিবেচনা করে বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়া হবে সরকারের জন্য উত্তম কাজ,’— বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ দিন ধরেই অসুস্থ। স্বাস্থ্য পরীক্ষার জন্য সবশেষ শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় তাকে এভাকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তাকে দেখার পর হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয়। প্রথমে কেবিনে রাখা হলেও রোববার (১৪ নভেম্বর) দুপুরের পর তাকে সিসিইউতে নেওয়া হয়।

এর আগে, বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ২৬ দিন চিকিৎসা শেষে গত ৭ নভেম্বর গুলশানের বাসায় ফিরেছিলেন খালেদা জিয়া। এর আগে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এ বছর এপ্রিল থেকে মে পর্যন্ত টানা ৫৪ দিন হাসপাতালে ছিলেন তিনি। খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

সারাবাংলা/এজেড/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর