রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

খুলনায় শেখ হাসিনার গোডাউন ভাঙচুর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪২ সময় দেখুন


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৭ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৮

‘শেখ হাসিনার গোডাউন’ নামে পরিচিত বাড়িটি ভাঙচুর করে ছাত্র-জনতা। ছবি: সারাবাংলা

খুলনা: খুলনার দিঘলিয়ার নগরঘাট এলাকায় ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৈত্রিক সম্পত্তি ভাঙচুর করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায় এ ঘটনা ঘটে ৷ এ সময় তারা ‘আমার সোনার বাংলায় মুজিববাদের ঠাঁই নাই, জ্বালো-জ্বালো আগুন জ্বালো, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, মুজিববাদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেয়।

জানা গেছে, পাকিস্তান আমলে শেখ মুজিবুর রহমান তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে খুলনার দিঘলিয়ার ভৈরব নদের পাশে নগরঘাট এলাকায় ১ একর ৪৪ শতক (৪ বিঘা) জমি কিনেছিলেন। ফজিলাতুন্নেছা মুজিবের মৃত্যুর পর শেখ হাসিনা এ সম্পত্তির মালিক হন।

শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় এখানে পাটের গোডাউন ও এক কক্ষ বিশিষ্ট ঘর ছিল, যা তার ছোট ভাই শেখ আবু নাসের দেখাশোনা করতেন।

পরে সেখানে পুরোনো গুদামঘর ভেঙে নতুন গুদামঘর ও একটি গেস্ট হাউজ নির্মাণ করা হয়। শেখ হাসিনা ২০০৭ সালে তার ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে এ সম্পত্তির বিষয়ে অবগত হন। বর্তমানে এটি ‘শেখ হাসিনার গোডাউন’ নামে পরিচিত।

সারাবাংলা/পিটিএম

খুলনা
গোডাউন
ভাঙচুর
শেখ হাসিনা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর