মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

‘খ’ ইউনিটে ঢাবির ভর্তি পরীক্ষায় চবিতে অনুপস্থিত ৩৮০ জন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২৮৮ সময় দেখুন
‘খ’ ইউনিটে ঢাবির ভর্তি পরীক্ষায় চবিতে অনুপস্থিত ৩৮০ জন


চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৩৮০ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী। যা শতকরা ১৩.৩৩ শতাংশ।

শনিবার (২অক্টোবর) শিক্ষার্থীদের অনুপস্থিতির তথ্য চবি প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমাদের ক্যাম্পাসে ২ হাজর ৮৫১ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থীর বিপরীতে অংশ নিয়েছেন ২ হাজার ৪৭১ জন। উপস্থিতি ৮৬.৬৭ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৩৮০ জন যা শতকরা ১৩.৩৩ শততাংশ। দ্বিতীয় দিনের পরীক্ষাও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।’

আগামী শনিবার (৯ অক্টোবর) চ ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে চবি কেন্দ্রে পরীক্ষা দেবেন ৯৪৩ জন।

সারাবাংলা/সিসি/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর