Last Updated:
নদিয়া: শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের মানিকনগর ঘাটে আজ সকালে ঘটে গেল এক বিপত্তি! স্থানীয় মাহাতোপাড়ার রামকৃষ্ণ মাহাতো তাঁর টোটোতে স্থানীয় আদিবাসী ঝুমুর নাচের দল নিয়ে শান্তিপুরের উদ্দেশে রওনা দেন। মানিকনগর ঘাট থেকে ট্রলারে পার হচ্ছিল ওই টোটো।
সাধারণ একজন পুরুষ যাত্রী এবং রামকৃষ্ণবাবু বসেছিলেন টোটোতে, বাকি নৃত্যশিল্পীরা ট্রলারের মধ্যে। তাঁরা ছিলেন অন্যান্য প্যাসেঞ্জারদের সঙ্গে। ভাগীরথীর প্রায় মাঝখানে হঠাতই যাত্রীদের ভারেই হোক কিংবা ঢেউয়ের ধাক্কায় অথবা ইঞ্জিনের ঝাঁকুনিতে, টোটোটি পড়ে যায় নদীতে। সঙ্গে পড়ে যান রামকৃষ্ণ মাহাতো-সহ আরও একজন।
আরও পড়ুন- সোনাঝুরি হাটের পর এবার লাল মাটির হাট! কোথায় হচ্ছে এই দারুণ হাট?
কিছুক্ষণের মধ্যেই অন্য যাত্রী এবং মাঝির সহযোগিতায় তাঁদের দুজনকে জল থেকে তোলা সম্ভব হয়। কিন্তু টোটো পরে থাকে দীর্ঘক্ষণ। এর পর এই বিষয়ে অভিজ্ঞ স্থানীয়রা সেই টোটোটি তোলার চেষ্টা করেছেন। তার পর শান্তিপুর থানার পুলিশ প্রশাসন এবং ঘাটের কর্মকর্তারা সহযোগিতায় টোটোটি ঘাটে তোলা সম্ভব হয়।
আরও পড়ুন- বেঁচে আছেন বহাল তবিয়তে, কিন্তু সরকারি ভাবে মৃত! অবাক কাণ্ড মুর্শিদাবাদে
উল্লেখ্য, বেশ কিছু ফেরিঘাটে দেখা যায় ছোট মাঝারি ট্রলারের উপরে যাত্রীদের পাশাপাশি তিন চাকার মোটর ভ্যান, টোটো, ভ্যান রিক্সা ইত্যাদি পারাপার করতে, যা অত্যন্ত বিপজ্জনক। সেই কারণে প্রশাসন থেকে একাধিক ফেরিঘাটে বর্তমানে যাত্রীদের পাশাপাশি এই সমস্ত গাড়ি পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও এখনও বেশ কিছু জায়গায় এই পরিষেবা সচল রয়েছে।
Mainak Debnath
Kolkata,West Bengal
November 27, 2024, 6:49 PM IST