শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘গণতন্ত্রহীনতার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১২২ সময় দেখুন
‘গণতন্ত্রহীনতার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘আমাদের নতুন করে শপথ নিতে হবে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, গণতন্ত্রহীনতার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। আমাদের যে অর্থপাচার হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শোষণমুক্ত সমাজ গড়ার শপথ নিতে হবে। আমাদের কমিউনিস্ট পার্টি এই শপথ নিয়েই স্বাধীনতা দিবস উদযাপন করছে।’

রোববার (২৬ মার্চ) সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় দলের সভাপতি মো. শাহ আলমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

রুহিন হোসেন বলেন, ‘এখনও আমরা গণতন্ত্রহীনতা, সাম্প্রদায়িকতা নির্মূল করতে পারিনি। লুটপাটতন্ত্র এখন জেঁকে বসেছে। দেশের সম্পদ অনবরত পাচার হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা যখন যুদ্ধ করি তখন জানতাম পাকিস্তান দেশ একটা, কিন্তু অর্থনীতি ছিল দুইটা। আমাদের এখানকার জনগণ যে সম্পদ উৎপাদন করত তা বিদেশে পাচার হত, বিশেষ করে পশ্চিম পাকিস্তানে। আগে পশ্চিম পাকিস্তানে সম্পদ পাচার হত, এখন বিদেশে বিভুঁইয়ে সম্পদ পাচার হচ্ছে।’

স্বাধীনতার ৫০ বছর পরও আমাদের দেশের সাধারণ মানুষের কৃষক, শ্রমিক সমাজের উন্নতি হয়নি জানিয়ে বাম এই নেতা বলেন, ‘প্রবাসীরা দেশকে উন্নতির দিকে নিয়ে গেছে। তাদের মূল্যায়ন নেই। তাই আজ সময়ে এসেছে লুটেরা, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে এবং ভোটাধিকার নিশ্চিতের জন্য সংগ্রাম করতে হবে।’

সারাবাংলা/এএইচএইচ/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর