রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন চলবে: নজরুল ইসলাম খান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১২৬ সময় দেখুন
গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন চলবে: নজরুল ইসলাম খান


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জনগণের দাবি আদায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি এবং সমমনাদের যুগপৎ আন্দোলন চলবে বলে জানিয়েছেন নজরুল ইসলাম খান।

সোমবার (১৩ মে) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অফিসে লিয়াঁজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা কেউ সহিংস আন্দোলনে বিশ্বাস করি না। সহিংসতা সরকার করে এবং সেটার দায় আমাদের ওপর চাপায়। তারা আমাদের নেতা-কর্মীকে হত্যা করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। আগামী দিনেও একই রকম চক্রান্ত-ষড়যন্ত্র আছে তাদের। সেটা আগেই বলার চেষ্টা করছে তারা। তবে এতে আমরা ভীত নই। জনগণের দাবি আদায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের আন্দোলন কর্মসূচি চলবে।

‘লিয়াজোঁ কমিটির বৈঠকে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে?’— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সসমস্যা নিয়ে আলোচনা করেছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত— এ নিয়ে আলোচনা করেছি। বিদ্যুৎ,পানি সংকট ও যোগাযোগ সীমিত— এসব নিয়ে আলোচনা হয়েছে। সর্বোপরি অর্থনীতি নিয়ে দেশের যে সংকট, টাকা অবমূল্যায়ন, ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান লুট, রাষ্ট্রীয় ঋণের দ্রুত বৃদ্ধি— এ বিষয়গুলো আলোচনায় এসেছে। এছাড়া সীমান্তে মানুষ হত্যা, মায়ানমার সীমান্তে যে বিষয়গুলি ঘটছে তা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা শেষে আমরা এক মত হয়েছি জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব।’

নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা কর্মসূচি গ্রহণ করার চিন্তা করছি। আমাদের জোটগুলি নিজেরা বসবেন এবং আলোচনা করবেন। তারা আমাদের সঙ্গে আবার বসবেন। বাকি জোটের সঙ্গে বসব। তারপরে কর্মসূচির কথা আপনাদের জানাব। সমগ্র বিষয়গুলিতে একমত হয়েছি যে দেশ ও দেশের মানুষ আজ আরও বেশি করে সংকট ও সমস্যার মুখোমুখি হচ্ছে। তারা এ অবস্থা থেকে মুক্তি চায়।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডোনাল্ড লু’র ঢাকা সফরে কিছু আসে যায় না। লু’র আসাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। লু তো অনেক দূরের কথা। আমরা শঙ্কিত দেশের অবস্থা নিয়ে। বাংলাদেশের মানুষ তাদের সমস্যার সমাধান সব সময়ে নিজেরা করেছে। ৬৯ এ গণঅভ্যুত্থান, ৯০ এর গণঅভ্যুত্থান, মহান স্বাধীনতা যুদ্ধ আমরাই করেছি। যারা মানুষের ন্যায্য আন্দোলন সমার্থন করতে চায় আমরা তাদের ধন্যবাদ জানাই। আর কেউ বিরোধীতা করলে তার নিন্দা জানাই।’

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিতি ছিলেন এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারা বাংলাদেশ মহাসচিব শাহ আহমেদ বাদল, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ক্বারী মো. আবু তাহের, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, বাংলাদেশের সাম্যবাদী দল সাধারণ সম্পাদক কমরেড. ডা. সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর