রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title

‘গণতন্ত্র ফেরানোর আন্দোলনে সরকারের পরিবর্তন অবশ্যই হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭ সময় দেখুন


ঢাকা: গণতন্ত্র ফেরানোর আন্দোলনে সরকারের পরিবর্তন অবশ্যই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

কারাবন্দি অবস্থায় নিহত ঢাকা মহানগর বিএনপি নেতা ইমতিয়াজ আহমেদ বুলবুলের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর তিনি এ মন্তব্য করেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর গোপীবাগে ইমতিয়াজ আহমেদ বুলবুলের বাসায় যান নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘আমরা পরিবর্তন চাই এবং বিশ্বাস করি এই পরিবর্তন অবশ্যই হবে। রাজনৈতিক কর্মসূচি সময়ের দাবিতে বিভিন্ন ধরনের হয়। আমরা অনেক আন্দোলনে বিজয়ী হয়েছি। স্বৈরাচারী এরশাদ পতনের আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি, ১/১১ সরকার জরুরি অবস্থার মধ্যে নির্বাচন করতে চেয়েছিল আমাদের বাধার মুখে পারেনি। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য চেষ্টা করছি। এই বিএনপি বাকশালের (একদলীয় শাসন ব্যবস্থা) গোরস্তানের ওপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, এই বিএনপি সামরিক স্বৈরশাসনের অবসানে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। কাজেই এই বিএনপি আগামী দিনে আবারও বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করবে।’

এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা যুগপৎ আন্দোলন করছি, সেই যুগপৎ আন্দোলন এখনো চলছে। তারা আমাদের অভিযুক্ত করে যে, আমরা আন্দোলনে আর পারছি না। কয় বছর হয়েছে? বিএনপি ক্ষমতার বাইরে ১৭ বছর আরো ১০ বছর আগের থেকে বলতেছে, ১২ বছর আগের থেকে বলতেছে যে, বিএনপি কোমড় ভাংগা, বিএনপি আন্দোলন করতে পারে না। তারা (আওয়ামী লীগ) ২১ বছর পর ক্ষমতায় এসেছে। তাদের কোমড় ভাংগা ছিল, না সোজা ছিল।’

তিনি বলেন, ‘যাদের ২১ বছর লাগে ক্ষমতায় আসতে তাদের এই অভিযোগ করার কোনো অধিকার নাই যে, বিএনপি পারে না। ২২ বছরের সময়ে যেন বলে তার আগে না। আমরা তাদের বলব, যেকোনো ভাবেই হোক ক্ষমতা দখল করে বসে আছেন, আপনারা সুশাসন দেন। এভাবে কোনো বোন, এভাবে কোনো ভাই যেন আর্তনাদ না করে। কেউ অপরাধ করলে নিশ্চয় তার শাস্তি হবে, কিন্তু এটি কী?’

নজরুল ইসলাম খান বলেন. ‘এটি কোনো দেশ। আপনি যে কোনো সময় না জানিয়ে কাউকে উঠিয়ে নিয়ে যাবেন। যেখানে সেখানে ফেলে রাখবেন, চিকিৎসা দেবেন না, অসুস্থ মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে। এটা কোনো রাষ্ট্রের নীতি হতে পারে না। একটা রাষ্ট্রের দায়িত্ব আছে, রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্বে আছে তাদের একটা কর্তব্য্ আছে। কোনো দায়িত্ব-কর্তব্য পালন করা হচ্ছে না।’

তিনি বলেন, ‘অত্যাচার-নিপীড়ন এভাবে চলতে পারে না। যদি চলতো মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হতো না। যদি অত্যাচারিরা চিরদিন অত্যাচার করতে পারত তাহলে ফেরাউন-নসরুদের পতন হতো না, হিটলার-মুসলিনের পতন হতো না। নিশ্চয় পতন হয়েছে এবং যারা মজলুম তাদের ওপর যে নিপীড়ন করা হয়েছে এর বিচার হবে। আমরা তাদের রক্তের বিনিময়, তাদের প্রাণের বিনিময় এদেশে গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠা করব।’

নজরুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এই ধরনের অত্যাচার-নিপীড়ন থেকে যেন মুক্তি পায়, সরকার যেন সহায়তা করে, পুলিশ যেন জনগণের সেবা করে সেই রকম একটা সমাজ আমরা প্রতিষ্ঠা করব।’

The post ‘গণতন্ত্র ফেরানোর আন্দোলনে সরকারের পরিবর্তন অবশ্যই হবে’ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর