শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

‘গণবিরোধী দুঃশাসন হটাতে বাম গণতান্ত্রিক ঐক্যের বিকল্প নেই’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ জুন, ২০২২
  • ২০৩ সময় দেখুন
‘গণবিরোধী দুঃশাসন হটাতে বাম গণতান্ত্রিক ঐক্যের বিকল্প নেই’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: গণবিরোধী এই দুঃশাসন হটাতে বাম গণতান্ত্রিক শক্তির ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের নেতৃবৃন্দ। চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাবেক সভাপতি প্রয়াত জাহেদুল হক মিলু’র ৪র্থ মৃত্যুবার্ষিকী ও দলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য প্রয়াত একরামুল হকের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সভায় খালেকুজ্জামান বলেন, দেশের মানুষ তখন নানাবিধ সংকটে জর্জরিত। সিলেট-সুনামগঞ্জসহ দেশের একটা বৃহৎ অঞ্চল বন্যা কবলিত। ৪০ লাখ মানুষ পানিবন্দি। আগে থেকে সতর্কবার্তা থাকলেও এই বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের কোনো প্রস্তুতিই ছিল না। সরকার ব্যস্ত ছিল পদ্মা সেতু নিয়ে তথাকথিত উন্নয়নের গল্প প্রচারে। এখনো বন্যা দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা খুবই দুর্বল ও অপর্যাপ্ত।

তিনি বলেন, ‘পত্রিকায় খবর আসছে বিভিন আশ্রয়কেন্দ্রে তীব্র খাদ্য সংকট, পানীয় জলের অভাব। মানুষ এক চরম মানবেতর অবস্থায় জীবন যাপন করছে। আমাদের দলের উদ্যোগে সীমিত সামর্থ্যে আমরা মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি। সেখানেও ক্ষমতাসীনরা বাধা দিচ্ছে। অন্যান্য রাজনৈতিক সামাজিক শক্তিগুলোও পাশে দাঁড়াচ্ছে। এক দিকে এই বন্যা পরিস্থিতি আবার দফায় দফায় গ্যাস, বিদ্যুত, জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে। চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। দরিদ্র শ্রমজীবী মানুষ চরম সংকটে দিনাতিপাত করছে। কিন্তু পত্রিকায় খবর এসেছে সুইস ব্যাংকে যেকোন সময়ের তুলনায় সবচেয়ে বেশি অর্থ জমা হয়েছে, গত বছরের তুলনায় বেড়েছে ৫৫ ভাগ। প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা এই একটি ব্যাংকেই জমা আছে। এরা একদিকে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। এবারের বাজেটেও এই পাচারকৃত অর্থ দেশে আনার জন্য বিশেষ কর রেয়াতের ঘোষণা দিয়েছে যা, অর্থ পাচারকে উৎসাহিত করা ছাড়া ভিন্ন কোনো ফল বয়ে আনবে না।’

তিনি আরও বলেন, এই বাজেটে জনগণের শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা খাত ইত্যাদি জনগুরুত্বপূর্ণ খাতগুলো উপেক্ষিত থেকেছে। বিশাল বিশাল মেগা প্রজেক্টের বরাদ্দ অব্যাহত আছে। এই সকল প্রকল্পের ব্যয় তার প্রারম্ভিক ব্যয়ের তুলনায় আট থেকে দশ গুণ করে বাড়ছে। জনগণের টাকা দেদারসে লুটপাট করে একদল মানুষ রাতারাতি অঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। মানুষের ভাত-কাপড়ের অধিকার যেভাবে কেড়ে নেওয়া হয়েছে একইভাবে জনগণের ভোটের অধিকারকেও জাদুঘরে পাঠানো হয়েছে। সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ ধ্বসে পড়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন কালা কানুন করে ভিন্ন মত দমনের নানা ঘটনা প্রতিদিন পত্রিকার পাতায় ঠাই পাচ্ছে। এভাবে এই সরকার চূড়ান্ত গণবিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং জনবিচ্ছিন্ন হয়ে আছে। আমলাতন্ত্র, পুলিশ ও দলীয় গুণ্ডাবাহিনীর উপর ভর করে দাঁড়িয়ে আছে বর্তমান সরকার। এই দুঃশাসন থেকে মুক্তি পেতে হলে সকল বাম গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ লড়াই আজ সময়ের দাবি।
গণতান্ত্রিক অধিকার আদায়ের ন্যূনতম শর্তে সকল গণতান্ত্রিক শক্তিকে রাজপথে লড়াইয়ে নামার আহ্বান জানান কমরেড খালেকুজ্জামান।

রাজেকুজ্জামান রতন বলেন, ‘আজও শ্রমিক বাঁচার মতো ন্যূনতম মজুরি পাচ্ছে না। গণতান্ত্রিক শ্রম আইন, ট্রেড ইউনিয়ন অধিকার থেকে শ্রমিকরা বঞ্চিত।’

বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘পুঁজিবাদী শোষণ, ভোগবাদের সমাজ মানসিকতা ও সাম্রাজ্যবাদী লুণ্ঠন, দুর্নীতি-লুটপাট এবং ক্ষমতাসীনদের ফ্যাসিবাদী আক্রমণ যেমন জনজীবনকে দুর্দশায় নিপতিত করেছে তার চেয়েও ভয়ংকর আক্রমণ নেমেছে মানুষের গণতান্ত্রিক অধিকার ও নৈতিক মূল্যবোধের ওপর। এই অসহনীয় অবস্থা থেকে মানুষের মুক্তির লড়াইয়ে কমরেড একরামুল হক ও কমরড জাহেদুল হক মিলুর সংগ্রাম আমাদেরকে পথ দেখাবে।’

সারাবাংলা/এএইচএইচ/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর