শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

‘গণমিছিলের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বিএনপি’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১১৪ সময় দেখুন
‘গণমিছিলের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বিএনপি’


ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি গণমিছিলের নামে সারাদেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে অগ্নিসন্ত্রাস এবং ভাঙচুরের মতো সহিংস উপাদান যুক্ত করার ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় বিএনপিকে অনেক ছাড় দেওয়া হয়েছে, আর ছাড় দেওয়া হবে না।’

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের নিয়ে এক বর্ধিত সভা শেষে সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপির ১০ তারিখে ঢাকায় মহাসমাবেশের ষড়যন্ত্র সফল হয়নি। সেটি কর্পূরের মতো উড়ে গেছে। এখন তারা গণ‌মি‌ছি‌লের নামে নতুন করে ষড়যন্ত্র শুরু করছে।’

তিনি বলেন, ‘বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক পাহারায় ছি‌ল। ওইদিন ঢাকা মহানগরের রাজপথ কার্যত আওয়ামী লীগের দখলে ছিল। এর মাধ্যমে সেদিন বিএনপি নেতৃত্বাধীন অপশক্তিকে রুখে দিয়েছিল।’

বিএনপির যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে ১০ তারিখের মতো ৩০ ডিসেম্বরও রাজপথে নেতাকর্মীদের অবস্থান নি‌য়ে সতর্ক পাহারায় থাকার নির্দেশ দেন ওবায়দুল কা‌দের।

আওয়ামী লীগ সংঘাত চায় না জানিয়ে তিনি বলেন, ‘আমরা আক্রমণ করব না। তবে আঘাত এলে পাল্টা আঘাত হবে কি না, তা উদ্ভূত পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ সময় বিএনপির প্রতি সরকারের কঠোর মনোভাবের কথা জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উদারতায় বিএনপিকে অনেক ছাড় দেওয়া হয়েছে। বেশি লাফালাফি করলে আর ছাড় দেওয়া হবে না।’

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দফতর সম্পাদক সায়েম খান ঢাকা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

The post ‘গণমিছিলের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বিএনপি’ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর